Saturday, March 21, 2026
HomeScrollপুরনো ফোন বিক্রি করবেন ভাবছেন? এই ৩ নিময় না মানলে হতে পারে...
Mobile Phone

পুরনো ফোন বিক্রি করবেন ভাবছেন? এই ৩ নিময় না মানলে হতে পারে বিপদ!

আপনার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে!

ওয়েব ডেস্ক : ফোন (Mobile Phone) অনেক পুরনো হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। তাই নতুন ফোন কেনার কথা ভাবছেন? আর পুরনো ফোন বেচে দিয়ে নতুন কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন? কিন্তু, তাড়াহুড়ো করে পুরনো ফোন যদি বেশ কিছু নিয়ম না মেনে বেচে দেন, তাহলে বিপদের মুখে পড়তে পারেন আপনি! কিন্তু, আপনি কি জানেন, আপনার ফোন থেকে ডিলিট করা বিভিন্ন ছবি ভিডিয়ো ফিরিয়ে আনতে পারে টেক বিশেষজ্ঞরা? কিন্তু, আপনার ফোন যদি খারাপ লোকের হাতে পড়ে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। তবে ফোনে বেশ কিছু সেটিংস (Settings) আছে, তা ফোন বিক্রি করার আগে মানলে, আপনি বিপদের মুখে পড়বেন না।

তবে ফোন বিক্রি করার সময় অনেকে শুধু ডেটা ফরম্যাট করে দেন। এটাই হল সব থেকে বড় ভুল। আপনাকে পুরনো ফেন (Mobile Phone) বিক্রির আগে ফোনের সেটিংসে গিয়ে সমস্ত অললাইন অ্যাকাউন্ট রিমুভ করা দরকার। আপনি যদি এটি না করেন, তাহলে নতুন ব্যবহারকারী আপনার গুগল অ্যাকাউন্ট বা অ্যাপল আইডি থেকে ডেটা সিঙ্ক করে নিতে পারে। অ্যাকাউন্ট সরানোর জন্য প্রথমে আপনাকে যেতে হবে ‘সেটিংস’-এ, তার পর ‘অ্যাকাউন্ট’, এর পরে ‘রিমুভ অ্যাকাউন্ট’-এ ক্লিক করুন। এটি হল অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্য। আর যাঁরা আইফোন ব্যবহার করেন, তাঁদেরকে প্রথমে যেতে হবে ‘সেটিংস’-এ। তার পর ‘ইওর নেম’ (তোমার নাম), এর পরেই ক্লিক করতে হবে ‘সাইন আউট’-এ।

আরও খবর : সামনে মহিলা, পিছনে তাড়া করছে দৈত্যকার রোবট!

আর ফোন ফরম্যাট করার আগে ডেটা ‘এনক্রিপ্ট’ করুন। যার ফলে আপনার সমস্ত ডেটা লক হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোনে (Mobile Phone) এটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ‘সেটিংস’-এ। তার পর যেতে হবে ‘সিকিউরিটি’-তে। এর পর ‘এনক্রিপ্ট ফোন’-এ ক্লিক করতে হবে। এর জন্য বেশ কিছু সময় লাগতে পারে। তবে বেশ কিছু মোবাইলে এই অপশন থাকে ‘অ্যাডভান্সড সিকিউরিটি’র ভিতরে। আইফোনের (iPhone) ক্ষেত্রে পাসওয়ার্ড চেঞ্জ করলেই আপনার তথ্য এনক্রিপ্ট হয়ে য়াবে।

আপনাকে আরও একটি কাজ করতে হবে। তা হল ফ্যাক্টরি ডেটা রিসেট। তা করলে আপনার ডেটা পুরোপুরি মুছে যাবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটি করতে গেলে আপনাকে প্রথমে ‘সেটিংস’-এ যেতে হবে। তার পর ‘সিস্টেম’। এর পর যেতে হবে ‘রিসেট অপশন’-এ। তার পর ‘ইরেজ অল ডেটা’ বা ‘ফ্যাক্টরি রিসেট’ করতে হবে। আইফোনের ক্ষেত্রে প্রথমে যেতে হবে ‘সেটিংস’-এ। তার পর ‘জেনারেল’। তার পর ‘ট্রান্সফার’ বা ‘রিসেট আইফোন’-এ যেতে হবে। শেষে ইরেজ অল কনটেন্ট এবং সেটিংস করলেই আপনার ডেটা পুরোপুরি মুছে যাবে।

অন্যদিকে, পুরনো ফোন বিক্রি করার আগে মেমোরি কার্ড আর সিম কার্ড বার করতে ভুলে অনেকে। সেক্ষেত্রে এদিকেও নজর রাখতে হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/