Saturday, June 20, 2026
HomeScrollইডেনে ‘ডনগিরি’ পাপ্পু যাদবের ছেলের! অনুশীলনেই বাজিমাত দিল্লির সার্থকের
Kolkata Knight Riders

ইডেনে ‘ডনগিরি’ পাপ্পু যাদবের ছেলের! অনুশীলনেই বাজিমাত দিল্লির সার্থকের

ক্যামিও ইনিংসে ঝড় তুললেন নাইটদের এই তরুণ ব্যাটার! চেনেন সার্থক রঞ্জনকে?

কলকাতা: আইপিএল (IPL 2026) শুরুর আগেই ইডেনে মেগা-মহড়া সেরে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার সন্ধ্যায় দলকে দুই ভাগে ভাগ করে পূর্ণদৈর্ঘ্যের ম্যাচ খেলল কেকেআর। আর এই ম্যাচেই নজর কাড়লেন নাইটদের তরুণ তুর্কি সার্থক রঞ্জন (Sarthak Ranjan)। ব্যাট হাতে বাইশ গজের ‘ডন’ হয়ে উঠলেন পাপ্পু যাদবের (Pappu Yadav) ছেলে।

শুক্রবার ইডেন গার্ডেন্সে আন্তঃদলীয় অনুশীলন ম্যাচে ব্যাট হাতে দারুণ ছাপ ফেলেছেন সার্থক। রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নেতৃত্বাধীন গোল্ডেন নাইটসের হয়ে মাত্র ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। বলা বাহুল্য, সার্থকের এই ক্যামিও ইনিংস আইপিএল শুরুর আগেই কেকেআর শিবিরে আশার আলো জ্বালিয়েছে। আইপিএল-এর নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় সার্থককে দলে নিয়েছিলেন অভিষেক নায়াররা (Abhishek Nayar)।

আরও পড়ুন: KKR-এ যোগ দিলেন বিধ্বংসী ওপেনার, বাইশ গজে ঝড় তুলতে তৈরি ইডেনের এই ‘মহানায়ক’!

কেকেআরের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে যেভাবে ব্যাট করেছেন সার্থক, তা নজর কেড়েছে সকলের। বৈভব আরোরার এক ওভারে ২০ রান করেন তিনি, যার মধ্যে ছিল দুটি ছক্কা ও দুটি চার। এছাড়াও বরুণ চক্রবর্তী ও ত্যাগীদের মতো বোলারদের বিরুদ্ধেও সাবলীল ব্যাটিং করেন তিনি। তবে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে ছক্কা মারতে গিয়ে আউট হন সার্থক।

তবে ক্রিকেটারের পাশাপাশি সার্থক রঞ্জনের আরও এক পরিচয় রয়েছে। বিহারের পরিচিত রাজনীতিবিদ পাপ্পু যাদবের ছেলে তিনি। পূর্ণিয়ার সাংসদ হিসেবে পরিচিত পাপ্পুর আসল নাম রাজেশ রঞ্জন। রাজনীতির ময়দানে দীর্ঘদিনের পরিচিত মুখ হলেও, এবার ছেলের পারফরম্যান্সে নতুন করে আলোচনায় তিনি।

ক্রিকেট কেরিয়ারের দিক থেকে দেখলে, ২০১৬ সাল থেকে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও ধারাবাহিকতা ছিল না সার্থকের পারফরম্যান্সে। একাধিকবার দল থেকে বাদ পড়েছেন, আবার ক্লাব ক্রিকেটে রান করে দলে ফিরেছেন। তবে গত এক বছর ধরে তাঁর ব্যাটে ধারাবাহিকতা এসেছে, যা নজর কেড়েছে কেকেআরের স্কাউটদের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto