Saturday, May 23, 2026
HomeScrollডিপি উড়িয়ে দিলেও দেখা যাবে ছবি! Whatsapp-এ এবার নতুন ফিচার, জানলেই ঘুম...
Whatsapp

ডিপি উড়িয়ে দিলেও দেখা যাবে ছবি! Whatsapp-এ এবার নতুন ফিচার, জানলেই ঘুম উড়বে

কেমনভাবে কাজ করবে এই ফিচার? কী জানাল Whatsapp সংস্থা? দেখে নিন

ওয়েব ডেস্ক: বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত মোবাইল অ্যাপগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় যে ‘হোয়াটসঅ্যাপ’ (Whatsapp), তা একবাক্যে বলাই যায়। ব্যক্তিগত চ্যাটিং থেকে অফিসের নানা কাজ এবং টাকা লেনদেনের মতো নানা কাজে ব্যবহৃত হয় মেটা (Meta) মালিকানাধীন এই সোশ্যাল প্ল্যাটফর্ম। সেই কারণে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসকে আরও সহজ করে তোলা থেকে নিত্যনতুন ফিচার আনা- বিভিন্ন দিকে অ্যাপটিকে আপডেট করছে মালিকানাধীন সংস্থা। এবার হোয়াটসঅ্যাপে এমন এক ফিচার লঞ্চ হচ্ছে, যা জানলে আপনিও চমকে উঠবেন।

নতুন এই ফিচারের মাধ্যমে, কোনও ব্যবহারকারী যদি নিজের প্রোফাইল পিকচার (Profile Picture) বা ডিপি সেট না’ও করেন, তবুও তার ছবি দেখা যাবে। সাধারণত অপরিচিত নম্বর থেকে মেসেজ এলে বা কন্টাক্ট লিস্টে থাকা কারও ডিপি না থাকলে সেটিকে শনাক্ত করতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মোবাইলের এক ক্লিকেই হবে আধার আপডেট! কীভাবে করবেন? জেনে নিন সহজ পদ্ধতি

এখন প্রশ্ন হচ্ছে, কেমনভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, প্রযুক্তিগতভাবে নতুন এই ফিচারটি ব্যবহারকারীর মোবাইলের কন্টাক্ট লিস্টের সঙ্গে যুক্ত থাকবে। যদি কারও নম্বর ফোনে সেভ করা থাকে এবং সেই ব্যক্তির গুগল অ্যাকাউন্ট বা কন্টাক্ট কার্ডে ছবি যুক্ত থাকে, তবে সেই ছবিটিই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের ডিপি হিসেবে দেখাবে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি আলাদা করে হোয়াটসঅ্যাপে ছবি আপলোড না করলেও তাঁকে চেনা সহজ হবে।

গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা দূর করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রেখেই এই ফিচার তৈরি করা হচ্ছে। কোনও তথ্য ফাঁসের ঝুঁকি নেই বলেই দাবি তাদের। পাশাপাশি, যদি কোনও ব্যবহারকারী আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই ফিচারের মাধ্যমেও তাঁর ছবি দেখা যাবে না। বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবদিক যাচাই করার পর ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d