HomeBig newsচিকেনস নেকে কড়া নিরাপত্তা! অনুপ্রবেশ রুখতে অমিত শাহের বড় বার্তা, দ্রুত বসবে...
Chicken's Neck

চিকেনস নেকে কড়া নিরাপত্তা! অনুপ্রবেশ রুখতে অমিত শাহের বড় বার্তা, দ্রুত বসবে কাঁটাতার

শিলিগুড়ি করিডোরে ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’, সীমান্ত সুরক্ষায় জোর কেন্দ্র-রাজ্যের

ওয়েব ডেস্ক : দেশের উত্তর-পূর্বের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘চিকেনস নেক’(Chicken’s Neck) বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় আরও জোর দিল কেন্দ্র। শিলিগুড়িতে এসএসবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারির বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্তে দ্রুত ফেন্সিংয়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপরও জোর দেওয়া হয়েছে।

শুক্রবার শিলিগুড়িতে এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সদর দফতরে একাধিক কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও হয়। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এসএসবি, বিএসএফ এবং রাজ্য পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’-এর মাধ্যমে শিলিগুড়ি করিডোরে নজরদারি আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও খবর : কলকাতা থেকে শেষযাত্রা, ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরল দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ

সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করতেও জোর দেওয়া হয়েছে। অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন, নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তার জন্য ১,১২৯ একর জমি হস্তান্তর করা হয়েছে এবং আরও ২৯ একর জমির ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষা জোরদার করতে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় তিনটি কৌশলগত এলাকায় নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছেন শাহ। উত্তর দিনাজপুরের চোপড়া, বিহারের কিশনগঞ্জ এবং অসমের ধুবরিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হবে। নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থিত এই করিডোরের কৌশলগত গুরুত্বের কারণেই নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News