Saturday, June 13, 2026
HomeScrollভোটের আগে হাইকোর্টে আরাবুল ইসলাম, হামলার অভিযোগে গ্রেফতারের দাবি
Arabul Islam

ভোটের আগে হাইকোর্টে আরাবুল ইসলাম, হামলার অভিযোগে গ্রেফতারের দাবি

মঙ্গলবার দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে

কলকাতা: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। তাঁর উপর হামলার অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে আবেদনে। বিষয়টি বিচারপতি কৃষ্ণা রাওয়ের নজরে আনা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে।

সূত্রের খবর, সাম্প্রতিক হামলার ঘটনার পরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরাবুল। তাঁর দাবি, ভোটের মুখে এমন আক্রমণ শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নই নয়, বরং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে। সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। আবেদনে উল্লেখ করা হয়েছে, নিরপেক্ষ ও ভয়মুক্ত ভোট করাতে হলে দোষীদের দ্রুত গ্রেফতার করা জরুরি।

আরও পড়ুন: ফের অশান্তি সৃষ্টিকারীদের নামের তালিকা প্রকাশ নিয়ে আদালতে জল গড়াল

আইনজীবীদের একাংশের মতে, নির্বাচনের আগে এ ধরনের আবেদন নতুন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাই নিরাপত্তা এবং সুষ্ঠু ভোটের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে আরাবুলের মামলায় হামলার অভিযোগ সরাসরি তুলে ধরা হওয়ায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আবেদনে। অভিযোগ, ঘটনার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তরা এখনও অধরা। এ অবস্থায় আদালতের নির্দেশেই তদন্তে গতি আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

এ দিকে, রাজ্য জুড়ে শেষ দফার ভোটের আগে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর টহল, নাকা চেকিং সব মিলিয়ে কড়া নজরদারি চলছে। এই প্রেক্ষাপটে আরাবুল ইসলামের এই পদক্ষেপ রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, আদালত কী নির্দেশ দেয় এবং তার জেরে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থায় কতটা পরিবর্তন আসে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d