Saturday, June 13, 2026
HomeBig newsট্রাইবুনালে ‘পাশ’ হওয়াদের তালিকা দিল কমিশন, দ্বিতীয় দফার আগে জুড়ল কত নাম?
Election Commission

ট্রাইবুনালে ‘পাশ’ হওয়াদের তালিকা দিল কমিশন, দ্বিতীয় দফার আগে জুড়ল কত নাম?

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। ট্রাইবুনালে (Tribunal) আবেদনের নিষ্পত্তির ভিত্তিতে নতুন তালিকায় যুক্ত হল ১৪৬৮ জন ভোটারের নাম, অন্যদিকে বাদ দেওয়া হয়েছে ৬ জনের নাম। ফলে এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাও দ্বিতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় মোট সাতটি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেই নির্দেশ অনুসারেই কমিশনের এই পদক্ষেপ।

আরও পড়ুন: দ্বিতীয় দফার আগেই রাজ্যের ডিজিপিকে চিঠি কমিশনের, কী আছে সেই বার্তায়?

সূত্রের খবর, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই অতিরিক্ত তালিকা। এর আগে প্রথম দফার ভোটের আগেও একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয় এবং বাদ যায় ৮ জনের নাম।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআরের পর প্রায় ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই নামগুলির যাচাই-বাছাই করেন। এর ফলে বহু আবেদনকারীকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়। পরে আদালত জানায়, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে চাইলে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন জানানো যাবে। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফার ভোটের আগে নতুন তালিকা প্রকাশ করা হল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d