Wednesday, July 15, 2026
HomeScrollজমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তিকে বরদাস্ত করা হবে না, বলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West Bnegal) এগোবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার (Kolkata) রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার পাশাপাশি ‘জমি জেহাদ’,‘লাভ জেহাদ’ এবং জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা জেহাদি মানসিকতার কোনও স্থান হবে না। তাঁর কথায়, চৈতন্যদেব, নেতাজি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তিকে বরদাস্ত করা হবে না। যারা দেশের বিরুদ্ধে কাজ করবে বা সন্ত্রাসবাদকে সমর্থন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর : রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ! ছুটির আবেদন নিয়ে নতুন বিজ্ঞপ্তি

অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে । আইনি প্রক্রিয়া মেনে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় নাগরিকত্ব দেওয়ার আশ্বাসও দেন তিনি।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ‘লাভ জেহাদ’, ‘জমি জেহাদ’ এবং জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে পৃথক কঠোর আইন প্রণয়ন করা হবে।

এছাড়া শুভেন্দু জানিয়েছেন, “শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot