Thursday, July 16, 2026
HomeScrollভেঙে গেল আগের বিশ্বকাপের অন্যতম বড় রেকর্ড

ভেঙে গেল আগের বিশ্বকাপের অন্যতম বড় রেকর্ড

গোলের নিরিখে নতুন ইতিহাস তৈরি হয়েছে

ওয়েব ডেস্ক : চলতি ফুটবল বিশ্বকাপ (Football world Cup 2026) এখনও গ্রুপ পর্বেই। অথচ এর মধ্যেই ভেঙে গেল আগের বিশ্বকাপের অন্যতম বড় রেকর্ড। কাতার বিশ্বকাপের মোট গোলসংখ্যাকে টপকে গিয়েছে এবারের আসর। অর্থাৎ নকআউট পর্ব শুরু হওয়ার আগেই গোলের নিরিখে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

এবার প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেওয়ায় বিশ্বকাপের (Football world Cup 2026) ম্যাচসংখ্যাও বেড়েছে। যেখানে ২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচ হয়েছিল, সেখানে এবার হবে ১০৪টি ম্যাচ। তবে শুধু ম্যাচ বেশি হওয়ার কারণেই নয়, আক্রমণাত্মক ফুটবলের জোরেই দ্রুত বেড়েছে গোলসংখ্যা। গত বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। সেই রেকর্ড ভেঙে যায় এবারের ৫৯তম ম্যাচেই। তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অস্টন ট্রাস্টির করা গোলটি ছিল প্রতিযোগিতার ১৭৩তম গোল। এরপর আরও কয়েকটি গোল হওয়ায় ৬০টি ম্যাচ শেষে মোট গোলসংখ্যা পৌঁছে যায় ১৭৭-এ।

আরও খবর : অপেক্ষা আরও বাড়ল! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হল না বৈভব সূর্যবংশীর

রেকর্ড ভাঙার পর উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। তাঁর কথায়, এবারের বিশ্বকাপে দলগুলি অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে। সেই কারণেই এত দ্রুত গোলের নতুন রেকর্ড তৈরি হয়েছে। তাঁর বিশ্বাস, এই বিশ্বকাপ দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে থাকবে।

গোলদাতাদের তালিকাতেও জমে উঠেছে লড়াই। পাঁচ গোল করে সবার উপরে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চারটি করে গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ড। এছাড়া একাধিক ফুটবলার ইতিমধ্যেই তিন বা তার বেশি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে নিজেদের জায়গা শক্ত করেছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot