Tuesday, March 31, 2026
HomeScrollশমীকের সুরে সুর মিলিয়ে নির্বাচন কমিশনকে নিশানা দিলীপের!
Dilip Ghosh

শমীকের সুরে সুর মিলিয়ে নির্বাচন কমিশনকে নিশানা দিলীপের!

মমতার মুর্শিদাবাদ সফরকে কটাক্ষ করে কী বললেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি?

কলকাতা: এসআইআর (SIR) ইস্যুতে নির্বাচন কমিশনের (Election Commission of India) সামনে একাধিক প্রশ্ন রেখেছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের শাসক দলের দাবি, এই পঞ্চবানে ধরাশায়ী কমিশন। এই অবস্থায় তৃণমূলকে পাল্টা নিশানা করলেন বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার তিনি বলেন, “সব কথার উত্তর দেওয়া কমিশনের কাজ নয়। সারা ভারতে এসআইআর হচ্ছে, কোথাও কোনও সমস্যা নেই, এখানে এত সমস্যা কেন? এদের মানসিকতাটাই দেশবিরোধী।”

সেই সঙ্গে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যের সুরে সুর মিলিয়ে নির্বাচন কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়ার কথা বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যেভাবে সরকার এখানে এসআইআর-এর বিরোধীতা করছে, তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। যারা এর বিরোধিতা করছে, তাদের শিক্ষা দেওয়ার দরকার আছে।” পাশাপাশি রাজ্যে বিএলও মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, “৪ তারিখ পর্যন্ত বিএলও-দের মৃত্যু হবে। এসব হাওয়া তুলে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চলছে।”

আরও পড়ুন: BJP-র নিশানায় নির্বাচন কমিশন! SIR নিয়ে বড় মন্তব্য শমীক ভট্টাচার্যর

এদিকে নির্বাচন কমিশনের যে তথ্য দিয়েছে, তাতে ২৭ লক্ষ ৭১ হাজার ফর্ম এখনও পর্যন্ত অসংগৃহীত এবং শুক্রবার পর্যন্ত ৬ কোটি ৭৩ লক্ষ ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। এখনও বাকি বাকি ৯০ লক্ষের মত ভোটার। কাজেই নাম বাতিলের সংখ্যা বিজেপির লক্ষ্যমাত্রার ধারেকাছেও তো যাচ্ছে না। স্বাভাবিকভাবে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এসব জল্পনাকে নস্যাৎ করে দিলীপ ঘোষ জানান, “ফর্ম জমা পড়লেই যে সব ঠিকঠাক হবে, তার কী নিশ্চয়তা আছে? ফর্ম তো যে কেউই ভরতে পারে। যখন ভেরিফিকেশন হবে, তখন যারা যোগ্য নয়, তাদের ডাকবে কমিশন।”

এসবের পাশাপাশি আগামী ৪ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মমতাকে নিশানা করে তিনি বলেন, “ওখানে বাবরি মসজিদ নির্মাণের যে চেষ্টা হচ্ছে, সেটা দেখার জন্যই হয়তো উনি যাচ্ছেন।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot