Monday, August 17, 2026
HomeScrollটলিপাড়ার ‘অমানবিকতা- রূঢ় বাস্তবতা’ নিয়ে বিস্ফোরক সুদীপ্তা
Rahul Arunoday Banerjee

টলিপাড়ার ‘অমানবিকতা- রূঢ় বাস্তবতা’ নিয়ে বিস্ফোরক সুদীপ্তা

শিল্পী কি তবে কেবলই ‘দুই পয়সার শিল্পী’? রাহুলের চলেও যাওয়ার পর প্রশ্ন সুদীপ্তা

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee), সিনেমা, সিরিয়াল হোক বা সিরিজ, যখন যে চরিত্র পেয়েছেন ছক্কা হাঁকিয়েছেন। একজন অভিনেতার অভিনয়ের খিদে বোধহয় একেই বলে। চরিত্রের দৈর্ঘ্য মেপে নয়, বরং গভীরতায় ডুব দিতেন রাহুল। অভিনয়ে সাফল্যের শিখরে উঠলেও মাটির টান ছাড়েননি কখনও। আচককাই সবটা এলোমেলো হয়ে গেল। গোধূলি বেলায় অস্ত গেল অরুণ…। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিতর্ক অব্যাহত। অভিনেতার শেষকৃত্যের একদিন পরও বিতর্ক চলছে। রাহুলের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। আর সেই কারণেই তাঁর মৃত্যুর পূর্ণাঙ্গ আর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর সহশিল্পী আর টালিগঞ্জের কলাকুশলীরা। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) তাঁর দীর্ঘ এবং আবেগঘন পোস্টে একরাশ তিক্ত প্রশ্ন তুলেছেন।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। রবিবার তালসারি বিচে শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেতার। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরও টলিপাড়ার চেনা ব্যস্ততা ও শুটিংয়ের নির্ঘণ্টে কোনও বদল না আসায় ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা। ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটলেও, অনেকে সুরক্ষার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে জিতু কমল— সকলেই রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ, সেই সঙ্গে অভিনেতা ও অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠছে, যে সময় এই অঘটন ঘটছে সেই সময় বাকি কলাকুশলীরা কোথায় ছিলেন? কেন নিরাপত্তা দেওয়া গেল না এই তারকাকে?

আরও পড়ুন: ‘তোমাকে কাছে পাওয়ার অজুহাত’ ছেলেকে লেখা চিঠিতে ধরা রইল রাহুলের মনের কথা…

রাহুলের মৃত্যুতে ইন্ড্রাস্টির রূঢ় বাস্তবতটা সকলের সামনে উঠে এসেছে। ফের একবার অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই একাধিক তারকা মুখ খুলেছেন, দাবি উঠছে নিরপেক্ষ তদন্তের।এই মর্মান্তিক ঘটনার পরও টলিপাড়ার চেনা ছবিতে কোনও বদল না আসায় ক্ষোভ উগরে দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে এখন তোলপাড় স্টুডিও পাড়া। সুদীপ্তা তাঁর দীর্ঘ এবং আবেগঘন পোস্টে একরাশ তিক্ত প্রশ্ন তুলেছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন টলিউডের সেই তথাকথিত ‘একটাই পরিবার’ তকমাটির দিকে। সুদীপ্তা আক্ষেপ করে লিখেছেন, শিল্পী কি তবে কেবলই ‘দুই পয়সার শিল্পী’? একজন রিকশাচালক বা সবজি বিক্রেতার ইউনিয়নও সহকর্মীর মৃত্যুতে দোকান বন্ধ রাখে, কিন্তু শিল্পীদের ক্ষেত্রে সেই সৌজন্যটুকুও কেন দেখা গেল না সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁর মনে। অভিনেত্রী তাঁর পোস্টে সহকর্মীদের সতর্ক করে দিয়ে লিখেছেন, হাজার কষ্ট বুকেও লিপস্টিক মেখে প্রেমের অভিনয় চালিয়ে যেতে হয়। কারণ, প্রতিবাদ করলেই ‘ব্যান’ হওয়ার ভয়, কাজ হারানোর আতঙ্ক।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor