Wednesday, July 1, 2026
HomeScrollজেলায় জেলায় বিজেপির এজেন্টরা ফর্ম ৬ জমা করছে' অভিযোগ মমতার

জেলায় জেলায় বিজেপির এজেন্টরা ফর্ম ৬ জমা করছে’ অভিযোগ মমতার

ফের জ্ঞানেশকে চিঠি লিখলেন মমতা, কী অভিযোগ জানালেন দেখুন...

ওয়েব ডেস্ক: অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। চন্দ্রকোনার সভায় বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফর্ম-৬ জমা দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এই অভিযোগ জানিয়ে মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Cheif Election Commissioner Gyanesh Kumar) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, ‘Special Intensive Revision’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সংকটে পড়েছে৷ এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই ২০০-র বেশি মানুষের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে৷ তাঁর অভিযোগ, এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় ‘বহিরাগত’দের নাম ঢোকানোর চেষ্টা চলছে এবং তাতে মদত দিচ্ছে বিজেপি।

মঙ্গলবার পাঠানো এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি এই প্রক্রিয়ায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলেও ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় এবং বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যায় ফর্ম-৬ জমা দিচ্ছেন বিজেপির এজেন্টরা। এটা ভোটার তালিকায় নাম তোলার রুটিন প্রক্রিয়া বলে মনে হচ্ছে না। বরং রাজ্যের বাসিন্দা নন, এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টা করা হচ্ছে।যাঁরা বাংলার স্থায়ী বাসিন্দা নন, এমন বহু মানুষের নাম তালিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছে।বিহার, হরিয়ানা বা মহারাষ্ট্রের মতো বাংলাতেও একই ছক কষা হচ্ছে বলে তাঁর অভিযোগ। চিঠিতে তিনি লিখেছেন, এই সংক্রান্ত অভিযোগ যদি সত্যি হয়, তা হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কাজ হবে। জনগণের ভোটাধিকার রক্ষার বিষয়টিও নির্বাচন কমিশনকে (Election Commission) স্মরণ করিয়ে দিয়েছেন মমতা।রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাওয়ায় মমতা মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তৃণমূলের সভানেত্রী হিসাবে দলের প্যাডেই জ্ঞানেশকে চিঠি লিখেছেন।

আরও পড়ুন:কীভাবে দেওয়া হবে বকেয়া DA? বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল অর্থ দফতর

মঙ্গলবার চন্দ্রকোনায় সভামঞ্চ থেকে বিজেপিকে লাগাতার নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। অন্য রাজ্যের ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে। চন্দ্রকোনার সভায় BJP-র বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “এত লোকের নাম বাদ গিয়েছে। সেই নামগুলো এখনও তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বাংলাকেও ট্রেনে করে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করছে।তাঁর সংযোজন, “লক্ষ্য রাখুন কোথায় কী হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। কালকেও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়। কেন দিয়েছে? কারণ ওরা বাংলাকে বধ করতে চায়।এখনও চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম থাকলেও জানেন না ভোট দিতে পারবেন কিনা’, আশঙ্কা প্রকাশ করলেন মমতা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO