Monday, May 18, 2026
HomeBig news১ এপ্রিল থেকে ফের বাড়ছে  রান্নার গ্যাসের দাম!
Cooking Gas Price Rise

১ এপ্রিল থেকে ফের বাড়ছে  রান্নার গ্যাসের দাম!

দাম কমানোরও কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা

ওয়েবডেস্ক-  মধ্যপ্রাচ্যের (Middle East)  যুদ্ধের আঁচে বাঙালির জীবনে ত্রাহি ত্রাহি রব। এবার আরও উদ্বেগের দিন আসতে চলেছে! ১ এপ্রিল (1 April)  থেকেই বাড়তে পারে রান্নার গ্যাসের (Cooking Gas)  দাম? ইরাক-ইজরায়েল (Iran-Israel)  যুদ্ধের মাঝে আশঙ্কার প্রহর গুণছে রাজ্যবাসী।  ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই ভারতের রান্নার গ্যাসের ওপর পড়েছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্য়ারেল পিছু ১০০ ডলার ছাড়িয়েছে। ফলে রান্নার গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।

আন্তর্জাতিক বাজারের এই পরিস্থিতিতে ভারতে ১ এপ্রিল থেকে দাম কমানোরও কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। নিয়ম অনুসারে প্রতি মাসের ১ তারিখে আন্তর্জাতিক বাজারের ওঠানামা অনুসারে রান্নার গ্যাসের দামেও পরিবর্তন হয়। তেল বিপণন কোম্পানিগুলি প্রতি মাসেই এই দামের রিভিউ করে।  এই পরিস্থিতিতে ভারতেও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেইসঙ্গে  LPG-র পাশাপাশি CNG ও PNG গ্যাসের দামে বদল আনতে পারেন কেন্দ্র সরকার।

উল্লেখ্য, যুদ্ধের প্রভাবে সকলের মনে হয়েছিল ফের লকডাউন ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়ে  চারদিকে প্রবল গুঞ্জন শুরু হয়েছিল।  ফলে উদ্বেগ বেড়েছে দেশবাসীর। করোনাকালের মতো ফের লকডাউন হতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে গুজব। তবে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি আশঙ্কাকে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, সরকার এই ধরনের কোনও পরিককল্পনা করেনি, দেশবাসীর এত চিন্তার কিছু নেই। এ প্রসঙ্গে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভারতে এখন অত্যাবশ্যকীয় জিনিসের কোনও অভাব নেই। দেশবাসীর চাহিদা মেটানোর জন্য জ্বালানি মজুদ আছে দেশে।

আরও পড়ুন-  ১ এপ্রিল থেকে শুধু OTP দিলেই হবে না! অনলাইনে টাকা পাঠাতে নয়া নিয়ম আনছে RBI

আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত তেল ও গ্যাসের রসদ মজুত রয়েছে সরকারের কাছে। যুদ্ধে হরমুজ প্রণালীতে সমস্য়ার কারণে সরকার ইতিমধ্যেই ৪১টি দেশের থেকে অপরিশোধিত তেল আনা শুরু করেছে। তবে সরকারের এই আশ্বাস সত্ত্বেও আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ রান্নার গ্যাসে জন্য লাইন দিচ্ছে। অপরদিকে তেল কোম্পানিগুলিও সঙ্কট মেটাতে প্রস্তুতি নিয়েছে।  ভারত বহু দেশে পেট্রোলিয়াম পণ্য রফতানি করে, তাই এখনও ‘ন্যাশনাল এনার্জি ইমারজেন্সি’র কোনও প্রয়োজন নেই।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot