Saturday, July 11, 2026
HomeScrollনিরাপত্তা ইস্যুতে হাইকোর্টে শুভেন্দু, মামলা দায়েরের অনুমতি দিল আদালত?
Calcutta High Court

নিরাপত্তা ইস্যুতে হাইকোর্টে শুভেন্দু, মামলা দায়েরের অনুমতি দিল আদালত?

সিইও দফতরে ঢোকার মুখে বিক্ষোভ ও অশান্তি! কী দাবি বিরোধী দলনেতার?

কলকাতা: সিইও দফতরের (CEO Office) সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা ইস্যুতে (Security Issue) নতুন করে শুরু হল আইনি লড়াই। সিইও দফতরে ঢোকার মুখে বিক্ষোভ ও অশান্তির ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই অনুমতি মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে আদালত সূত্রে।

ঘটনার প্রেক্ষাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, মঙ্গলবার নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে শুভেন্দু অধিকারী বিক্ষোভের মুখে পড়েন। এমনকি তাঁর দিকে জুতো ছোড়ার ঘটনাও ঘটে। আইনজীবীর দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন: আলিমুদ্দিনে বৈঠকে সেলিম-নওশাদ, আসন সমঝোতা হল?

এই পরিস্থিতিতে আদালতের কাছে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অনুমতি দেওয়ার পর মামলা দায়ের করা হয় এবং শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, ঘটনাস্থলে বিএলও-দের প্রতিবাদের পাল্টা বিজেপি সমর্থকরাও দফতরের বাইরে জড়ো হন বলে জানা গিয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শাসকদলের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিজেপির পতাকা হাতে একদল দুষ্কৃতী সিইও দফতরের সামনে অশান্তি সৃষ্টি করে। পুলিশের ব্যারিকেড ভাঙা, কুরুচিকর আচরণ এবং পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগও সামনে এসেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto