কলকাতা: দ্বিতীয় বিয়ে (Second Marriage) করে আইনি বিতর্কে জড়িয়েছিল অভিনেতা তথা বিজেপি (BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নাম। তবে অবশেষে আদালতের নির্দেশে স্বস্তি পেলেন তিনি। বিজেপির তারকা বিধায়কের আগাম জামিনের (Anticipatory Bail) আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আগাম জামিন অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে।
তবে আদালতের নির্দেশ অনুযায়ী, হিরণ চট্টোপাধ্যায়কে প্রতি ১৫ দিন অন্তর এক বার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। উল্লেখ্য, তাঁর আগাম জামিন মামলার শুনানির তারিখ প্রথমে ধার্য হয়েছিল ৪ ফেব্রুয়ারি। তবে সেই শুনানি পরে পিছিয়ে যায়। এরই মধ্যে তিনি বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন।
আরও পড়ুন: টুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা!
প্রসঙ্গত, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। গত ২৮ জানুয়ারি হিরণের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতে তিনি উল্লেখ করেন, তাঁর মক্কেল বর্তমানে একজন বিধায়ক, সেই কারণেই দ্রুত শুনানির আর্জি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, হিরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 494 এবং 498A ধারায় মামলা দায়ের হয়েছে। 494 ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিয়ে করলে শাস্তি হিসেবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে। অন্যদিকে 498A ধারায় বিবাহিত মহিলার উপর স্বামীর নির্যাতন ও গার্হস্থ্য হিংসার অভিযোগে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।
দেখুন আরও খবর:







