Saturday, March 14, 2026
HomeScrollকলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে ছাত্র সংসদ ভোট, জানতে চাইল হাইকোর্ট

কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে ছাত্র সংসদ ভোট, জানতে চাইল হাইকোর্ট

কলকাতা: কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে ছাত্র সংসদ ভোট (College University Student Election) করবে? তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রশ্নের জবাব দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানতে চাইল প্রতি কলেজের নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কী? আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন না হলে ছাত্রদের একটা ক্ষোভ তৈরি হয়।

ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্যের সংশোধিত আইন ২০১৭ সালের। কিন্তু ২০১৩ সাল থেকে রাজ্যের কোনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। ওই আইন অনুযায়ী নির্বাচিত ছাত্র সংসদের মেয়াদ দুই বছরের। তাই প্রতি দুই বছর অন্তর ভোট হওয়ার কথা। কিন্তু প্রতিবারই রাজ্য সরকার নানান অজুহাত সম্বলিত নির্দেশিকা জারি করে সেই ভোট আটকে রাখছে। অভিযোগ মামলাকারীর আইনজীবী উদয় সংকর চট্টোপাধ্যায়ের। অথচ পুজো, ফেস্ট ইত্যাদির টাকা অনুমোদিত হয় নিয়মিতভাবে। রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকার কারণে এই ভোট প্রক্রিয়া কার্যকর করতে সমস্যা হচ্ছে। দাবি রাজ্যের। মামলাকারীর দাবি, সুষ্ঠুভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার স্বার্থে লিংডো কমিশনের সুপারিশ সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সেই সুপারিশ মত রাজ্য মনে করলে তাদের আইন সংশোধন করতে পারে। কিন্তু সেই কারণে কোনও ভাবেই এই নির্বাচন প্রক্রিয়া ধারাবাহিকভাবে আটকে রাখা যায় না।

আরও পড়ুন: অক্সফোর্ডে আজ বক্তৃতা মুখ্যমন্ত্রীর

প্রধান বিচারপতি তখন বলেন, “আপনাদের একটা অবস্থান নিতে হবে। নির্বাচন না হলে ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। ছাত্র সমাজে অস্থিরতা দেখা দেওয়ার অন্যতম কারণ হতে পারে। এই ধরণের মামলায় আপনারা সব সময় সময় চান। তারপর ভোটার লিস্ট তৈরি হয়ে গেলে সেই আদালতে সবাই আসেন। আপনারা কবে নির্বাচন করবেন সেটা ঠিক করে জানান। রাজ্যের আইনজীবী যদিও এ দিন বলেন, ‘আমাদের আরও সময় দেওয়া হোক। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, পদ্ধতির মধ্যে আছে।’

আদালত জানায়, রাজ্যের নিয়ম অনুযায়ী, প্রতি দু’বছর অন্তর নির্বাচন হওয়ার কথা। অথচ ১২ বছরেও ভোট হয়নি। লিংডো কমিশনের সুপারিশ মত রাজ্য মনে করলে ছাত্র সংসদ নির্বাচনে আইন সংশোধন করতে পারে। কিন্তু রাজ্যকে, বিশেষত উচ্চ শিক্ষা দফতরকে এই প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টিকে কোনভাবেই এড়িয়ে চলা যাবে না। এমন অভিমত সহ রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করার নির্দেশ আদালতের।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel