Wednesday, February 18, 2026
HomeScrollরাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের PMT পরীক্ষার পুনরায় আবেদন খারিজ করল হাইকোর্ট

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের PMT পরীক্ষার পুনরায় আবেদন খারিজ করল হাইকোর্ট

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় স্বস্তি রাজ্যের

কলকাতা: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের (Police Constable Recruitment) শারীরিক উচ্চতা যাচাই (PMT)পরীক্ষা পুনরায় গ্রহণ করার একাধিক আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার এই আবেদনগুলি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ তিনি নির্দেশে জানিয়েছেন, প্রায় ৪৩ হাজার প্রার্থী শারীরিক উচ্চতা যাচাই পর্যায়ে বাদ পড়েছেন৷ তাঁদের প্রত্যেকের একই মানদণ্ডে বিশেষ পদ্ধতিতে (অটোমেটিক স্টেডিও মিটারে) শারীরিক উচ্চতা যাচাই করা হয়েছে৷ এখন যদি কয়েকজনকে আপিলের সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াতেই নতুন করে জটিলতা তৈরি হতে পারে৷

মামলাকারীদের আবেদন, ২০২৪ সালে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা চলছে, তাতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট-তে তাঁদের অকৃতকার্য ঘোষণা করা হয় ৷ শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়ার দিন পরীক্ষাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ তাঁদের কথা আর শোনা হয়নি৷এদিকে গত 10 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট, বেশ কয়েকজন চাকরি প্রার্থীদের পুনরায় তাঁদের উচ্চতার পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে নতুন আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল৷ রাজ্যের তরফে আইনজীবী বিমল কুমার শাহির বক্তব্য, এই পরীক্ষায় অটোমেটিক স্টেডিও মিটারে শারীরিক উচ্চতা মাপা হয় ৷ প্রায় 39 হাজার প্রার্থী এই পর্যায়ে বাদ গিয়েছেন ৷

আরও পড়ুন: বিগ ব্রেকিং, বাম আমলের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের একক বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছুদিন আগেই নতুন করে রিক্রুটমেন্ট বোর্ডকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বিস্তারিত নম্বর এবং ক্যাটেগরি সহ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।পাশাপাশি বেশ কিছু প্রার্থীর শারীরিক উচ্চতা পুনরায় যাচাই করতে নির্দেশ দিয়েছিলেন। রাজ্য ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আপিল করেছে সেই নির্দেশের বিরুদ্ধে। সেই মামলার চলতি সপ্তাহে শুনানিরও সম্ভাবনা রয়েছে।আজকের নির্দেশের ফলে খানিকটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor SLOT GACOR https://www.demeral.com/it/demeral_software/