Wednesday, July 1, 2026
HomeBig news‘যুব সাথী’ নিয়ে বিশেষ আলোচনা! জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব
Chief Secretary of West Bengal

‘যুব সাথী’ নিয়ে বিশেষ আলোচনা! জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব

গতকাল কমিশনের তলবে দিল্লিতে গিয়েছিলেন মুখ্যসচিব, ফিরেই বসছেন বৈঠকে

কলকাতা: গতকাল মুখ্য নির্বাচন কমিশনারের জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর বৈঠকের পরই আজ জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary of West Bengal) নন্দিনী চক্রবর্তী (Nandini Chakravorty)। আজ সকাল ১১টা থেকে জেলাশাসকদের (District Magistrates) নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব। গতকালই কমিশনের ফুল বেঞ্চের তলবে দিল্লিতে গিয়েছিলেন মুখ্য সচিব। আর কলকাতায় ফিরেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সূত্রের খবর, রাজ্যের সরকারের ঘোষিত ‘যুব সাথী’ সহ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। তবে রাজ্যের মুখ্যসচিবের তড়িঘড়ি এই বৈঠক ডাকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত আইপিএসকে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন

গত অগাস্টে ভূতুড়ে ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও (ERO) এবং এইআরও-র (AERO) বিরুদ্ধে। তাঁদেরকে সাসপেন্ড করার কথা জানানো হয়েছিল কমিশনের তরফে। সঙ্গে তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করার কথাও জানানো হয়েছিল। কিন্তু, যথাযথ পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ কমিশনের। আর এই বিষয়ে রাজ্যের বর্তমান মুখ্যসচিকে ব্যাখ্যা দিতে ডেকে পাঠানো হয় বলে খবর।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO