Tuesday, August 18, 2026
HomeScroll'অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে', জয়ে শুভেচ্ছা বার্তা মমতার
Mamamta Banerje

‘অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে’, জয়ে শুভেচ্ছা বার্তা মমতার

জয়ের অভিনন্দন জানিয়ে সুসম্পর্কের বার্তা দিলেন মমতা

কলকাতা: বাংলাদেশে বিএনপি ঝড়। বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ সিটের মধ্যে বিএনপি ১৮১ আসনে জয়ী হয়েছে। আর কিছুক্ষণেই সব আসনের ফলাফল ঘোষণা করা হবে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamamta Banerjee)। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে (BNP Chairman Tarique Rahman) জয়ের অভিনন্দন জানিয়ে সুসম্পর্কের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের (Bangladesh-West Bengal) বরাবরই সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার ভাল সম্পর্ক ছিল। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অনেক পালাবদল ঘটেছে। প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ যেমন বরাবর গুরুত্বপূর্ণ ছিল পশ্চিমবঙ্গের কাছে। রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকেই দুই বাংলা পরস্পরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: হাসিনার ঘাঁটিতে BNP-র জয়জয়কার! কার দখলে গোপালগঞ্জ জেলার ৩ আসন?

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor