Thursday, March 26, 2026
HomeScrollপাটুলি কাণ্ডে থানার কাছে রিপোর্ট তলব করল কমিশন
Patuli Incident

পাটুলি কাণ্ডে থানার কাছে রিপোর্ট তলব করল কমিশন

কী কী ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব

ওয়েবডেস্ক-  সামনেই ভোট (Assembly Election) । আর তার পাটুলিতে (Patuli)  গুলি চালনার ঘটনা ঘিরে তৃণমূল কর্মীর (Tmc Worker)  মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission) । সংশ্লিষ্ট থানা (Police Station)  এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভোটের (West Bengal Assembly Election 2026)  আগে পাটুলির (Patuli)  পূর্ব ফুলবাগান (East Fulbagan)  এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে। মৃত তৃণমূল কর্মীর নাম রাহুল দে-র (Rahul Dey) । পাটুলির পূর্ব ফুলবাগান এক বহুতলের ছাদে অন্তত ৩ রাউন্ড গুলি চলার খবর পাওয়া গিয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। ঘটনায় ধৃত চার। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

আরও পুলিশ- নিউটাউনে রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার, পুলিশ মিছিলে আটকাতেই উত্তেজনা

প্রাথমিকভাবে অনুমান, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এই খুন। রাতে মদ্যপানের আসরে এই গুলি চলে বলে তথ্য সামনে এসেছে। মৃতের পরিবারের দাবি,  ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতর ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। জিৎ মুখোপাধ্যায় গতকাল ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডাকেন বলে, দাবি মৃতের পরিবারের। আহত হয়েছেন জিৎ’ও। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে গতকাল রাতে গুলি চলার আওয়াজ পেয়েছেন তারা। এর পরেই দ্রুত পাটুলি থানায় খবর দেওয়া হয়।

পুলিশ এসে ওই ফ্ল্যাটের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ২ যুবককে পড়ে থাকতে দেখা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দে নামের তৃণমূলকর্মীর। কয়েক বছর আগে জিৎ এবং রাহুলের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তেমন যোগাযোগ ছিল না। তদন্ত করতে ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও। জিৎ এবং রাহুলের মধ্যে কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। দুই যুবকের পরিচিতিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ।
আহত জিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ফ্ল্যাটে আসে এবং শ্যুটআউটের মতো ঘটনা ঘটায়।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto