Wednesday, April 1, 2026
HomeScrollমুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?

মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?

কলকাতা: ব্রিগেড (Brigade) প্যারেড গ্রাউন্ডের সমাবেশ ধর্মীয় মেরুকরণ ও শাসকের দুর্নীতির বিরুদ্ধে একজোট আন্দোলনের ডাক দিলেন বাম নেতা মহম্মদ সেলিম (Mohammed Salim)। সম্প্রতি, মুর্শিদাবাদে অশান্তির (Murshidabad Unrest) ঘটনাকে সামনে রেখে তিনি বলেন, “দুর্নীতিবাজদের চোদ্দ তলা থেকে মাটিতে নামাতে হবে। গরিব মানুষের লড়াই স্যুট-বুট পরে হয় না, গরিবকেই লড়তে হবে।”

এদিন সেলিম স্পষ্ট ভাষায় জানান, সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে পা না দিয়ে ঐক্যের লড়াই গড়ে তুলতে হবে। তাঁর কথায়, “আমরা লড়াইকে ভয় পাই না। কিন্তু সেই লড়াই মন্দির-মসজিদ কেন্দ্রিক নয়। যারা ধর্মকে ব্যবসার হাতিয়ার করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। আমরা মুর্শিদাবাদকে তেমন জায়গা হতে দেব না।”

আরও পড়ুন: “ছাব্বিশে আমরা দেখিয়ে দেব…,” ব্রিগেড থেকে স্পষ্ট বার্তা বাম নেত্রীর

মুর্শিদাবাদের সাম্প্রতিক সংঘর্ষ ও মৃত্যুর প্রসঙ্গে সেলিম বলেন, “যাঁরা খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারের। আমরা চাই বিচারবিভাগীয় তদন্ত হোক। ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে ফেলতে হবে।”

পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, “তৃণমূল-বিজেপির স্ক্রিপ্ট একই। নাগপুর থেকে মোহন ভাগবতের কলমেই লেখা। একদিকে কেন্দ্র ট্রেন বেচে দিচ্ছে, অন্যদিকে রাজ্য সরকার কলকাতার ট্রাম বিক্রি করছে। সরকার এখন ধর্ম চালাতে চায়, অথচ রেল চালাতে পারে না। দেশের সর্বনাশ করছে এই দুই শক্তি।”

সবশেষে যুব সমাজকে বার্তা দিয়ে সেলিম বলেন, “হিন্দু-মুসলমানের নামে লড়াই কর না। আমাদের আসল লড়াই শিক্ষা, স্বাস্থ্য, কাজ আর ইজ্জতের জন্য। ২০২৬-এর নির্বাচনের লড়াই এখান থেকেই শুরু হোক। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুক এই প্রতিরোধ।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot