Wednesday, April 1, 2026
HomeBig newsরাহুলের মৃত্যুতে অবিলম্বে সিট গঠন,ক্ষতিপূরণ সহ প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার দাবি...
Rahul Arunoday Banerjee

রাহুলের মৃত্যুতে অবিলম্বে সিট গঠন,ক্ষতিপূরণ সহ প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার দাবি জানাল AICWA

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ওড়িশা সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

ওয়েবডেস্ক-  রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) । হঠাৎ করেই তাঁর চলে যাওয়া। এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। এই মৃত্যুতে একাধিক প্রশ্ন যেমন ভিড় করেছে তাঁর পরিবার ও অনুরাগীদের মধ্যে সেই রকম একই প্রশ্ন তুলেছে টলিউড। এবার বাংলার সরকার ও ওড়িশার সরকারে কাছে পূর্ণাঙ্গ তদন্তে দাবি জানাল অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA)।

এই প্রসঙ্গে এই চিঠি লিখেছে সংগঠনের তরফে। চিঠির বিষয়, অবিলম্বে সিট গঠন করার দাবি সহ প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করা সহ  ১ কোটি টাকা ক্ষতিপূরণে দাবি তোলা হয়েছে। এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই শুটিং ইউনিটের সদস্যদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ। নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়েও সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তেরও জোরদার দাবি তোলা হয়েছে।  গোটা ঘটনায় নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তে দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির হস্তক্ষেপ চাওয়া হয়েছে সংগঠনের তরফে।

আরও পড়ুন-  টলিপাড়ার ‘অমানবিকতা- রূঢ় বাস্তবতা’ নিয়ে বিস্ফোরক সুদীপ্তা

ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না ইউনিটের কাছে। অথচ তাহলে কীভাবে শুটিং চলছিল তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রথমে খবর ছড়িয়েছিল, প্যাকআপের পর দুর্ঘটনাটি ঘটে। কিন্তু পরে পরিচালকের বক্তব্যে জানা যায়, শুটিং চলাকালীনই এই ঘটনা। ফলে প্রথমে ‘প্যাকআপ’-এর কথা বলা হয়েছিল কেন তা নিয়ে সংশয়। এর পর গাড়ির চালকের কথায়, ওনাকে (রাহুল) সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও না শুনে জলের দিকে এগিয়ে গিয়েছিলেন রাহুল।

তালসারিতে  ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল।  প্রযোজনা সংস্থার তরফে লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, স্ক্রিপ্টে জলের কোনও দৃশ্যের উল্লেখই ছিল না। তা হলে কেন জলে নেমে শুটিং এর প্রয়োজন অনুভব হল? এত মানুষের উপস্থিতির মধ্যে একজন অভিনেতা নজরের আড়ালের তাঁর কেউ খোঁজ নিল না? প্রাথমিক পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী, ফুসফুসে বালি ঢুকে গিয়েছিল। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। এক থেকে দেড় ঘণ্টা জলে না থাকলে এই রকম হতে পারে না। এত ক্ষণ ধরে একটা মানুষ জলে পড়ে থাকল, তাকে কেউ কেন খোঁজ করল না। একাধিক প্রশ্ন নিয়ে এবার সরব হলেন টলিপাড়ার একাংশ।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot