Wednesday, August 19, 2026
HomeScrollদমদম বিমানবন্দরে কোটি টাকার গয়না উদ্ধার, ধৃত ১
Kolkata

দমদম বিমানবন্দরে কোটি টাকার গয়না উদ্ধার, ধৃত ১

উদ্ধার ১ কোটি টাকারও বেশি সোনা-হিরে-চুনী-পান্না

কলকাতা: দমদমের (Dumdum) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Basu International Airport) থেকে বিপুল পরিমাণ সোনা, হিরে এবং মূল্যবান রত্ন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় একটি ডোমেস্টিক কার্গোর মাধ্যমে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মূল্যবান গয়নাগুলি। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর চত্বরেই নজরদারি শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেটের এনএসসিবিআই থানার পুলিশ।

আরও পড়ুন: রাষ্ট্রপতির অনুমোদন নেই, গুন্ডা দমন আইন নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

তদন্তে জানা যায়, বিমানবন্দর থেকে স্কুটারে বেরিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা, কয়েকশো গ্রাম রূপো, হিরে, চুনী এবং পান্না উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। অন্যান্য মূল্যবান রত্ন-সহ মোট বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য ১ কোটি টাকারও বেশি।

ধৃতের নাম রাম অবতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিমানবন্দর থেকে গয়নাগুলি সংগ্রহ করে কলকাতার বড়বাজার এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।

পুলিশের দাবি, এই ঘটনায় বৃহত্তর কোনও পাচারচক্র জড়িত থাকতে পারে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গয়নার উৎস, সম্ভাব্য ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor