Saturday, August 8, 2026
HomeScrollকাকলির পাশে রাজীব! জোর জল্পনা, তবে কি তৃণমূল ছাড়ছেন প্রাক্তন আইপিএস?
Rajeev Kumar

কাকলির পাশে রাজীব! জোর জল্পনা, তবে কি তৃণমূল ছাড়ছেন প্রাক্তন আইপিএস?

কেন্দ্রীয় মন্ত্রীর ডাকা বৈঠকে প্রাক্তন আইপিএস ও রাজ্যসভার সাংসদকে দেখে জোর জল্পনা

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমারকে (Rajeev Kumar) ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের ডাকা এক বৈঠকে তাঁকে তৃণমূলত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) সঙ্গে দেখা যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

গত বছর অবসর নেওয়ার পর রাজীব কুমারকে (Rajeev Kumar) রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে তাঁকে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিতি ছিল। তবে সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে তুলনামূলকভাবে কম দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে।

আরও খবর : রাষ্ট্রপতির অনুমোদন নেই, গুন্ডা দমন আইন নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

বুধবার রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করতে বাংলার সাংসদদের বৈঠকে ডেকেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজীব কুমারও। পরে কাকলি ঘোষ দস্তিদারের প্রকাশ করা একটি ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়। সেই ছবিকেই ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে।

তবে এখনও পর্যন্ত রাজীব কুমারের (Rajeev Kumar) দলত্যাগ বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে রাজীব কী দলবদল করতে চলেছেন? এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor