Sunday, March 29, 2026
HomeScrollরিচা ঘোষকে বঙ্গভূষণ, ডিএসপি পদে নিয়োগ রাজ্য সরকারের
Richa Ghosh

রিচা ঘোষকে বঙ্গভূষণ, ডিএসপি পদে নিয়োগ রাজ্য সরকারের

ইডেনে বিশ্বকাপ জয়ী রিচাকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ইডেনে বিশ্বকাপ জয়ী রিচাকে সংবর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বজয়ী রিচা ঘোষকে (Richa Ghosh) বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করল রাজ্য সরকার। শনিবার ক্রিকেটের নন্দম কাননে চাঁদের হাট বসেছিল। অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ঝুলন গোস্বামী-সহ বিশিষ্টজনেরা। রিচা ঘোষকে সংবর্ধনায় সোনার চেন, ৩৪ রানের জন্য ৩৪ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করল রাজ্য সরকার।বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রিচার হাতে তুলে দেওয়া হল ডিএসপি- অ্যাপয়েন্টমেন্ট লেটার।

বাংলায় বিশ্বকাপের একমাত্র সোনার মেডেল শিলিগুড়ির এই বাঙালি মেয়ের বাড়িতেই রয়েছে। নিয়ে খুশিরক জোয়ারে ভাসছে বাংলা। পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএবি-র তরফ থেকে রিচাকে সম্মানিত করা হল।  ইডেনে (Eden Gardens)  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বজয়ী রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা দিল সিএবি। রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। সেই সঙ্গে সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন: বৃষ্টিতে বাতিল ম্যাচ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot