Tuesday, July 21, 2026
HomeScrollকলকাতার একাধিক পাম্পে এবার মিলবে ইথানল মিশ্রিত তেল!
Ethanol-blended fuel

কলকাতার একাধিক পাম্পে এবার মিলবে ইথানল মিশ্রিত তেল!

কলকাতায় ইথানলের ব্যবহার দ্রুত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে

[h_news]

ওয়েব ডেস্ক : শহরের একাধিক পেট্রল পাম্পে এবার থেকে পেট্রলের পাশাপাশি ইথানল-ভিত্তিক তেল (Ethanol-blended fuel) পাওয়া যাবে।, আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পরিবেশ দূষণ হ্রাস করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলেই জানা যাচ্ছে। প্রথম পর্যায়ে ল্যান্সডাউন, প্রিন্স আনোয়ার শাহ রোড, রাজারহাট, কসবা এবং রবীন্দ্র সদনের পাম্পগুলিতে এই পরিষেবা চালু করা হবে।

ইথানল (Ethanol) হল আখ, ভুট্টা-সহ বিভিন্ন কৃষিজ পণ্য থেকে তৈরি জৈব জ্বালানি, যা পেট্রলের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ব্যবহার করা হয়। ইন্ডিয়ান অয়েল (Indian Oil) কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বাজারে থাকা অধিকাংশ নতুন গাড়িই ই-২০ জ্বালানি ব্যবহারের উপযোগী। ফলে এই জ্বালানি ব্যবহারে ইঞ্জিনের কর্মক্ষমতায় কোনও সমস্যা হবে না। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কলকাতায় (Kolkata) ইথানলের ব্যবহার দ্রুত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও খবর : চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকার প্রকল্প, উত্তরবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’র ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে এই প্রকল্পকে ঘিরে বিতর্কও কম নয়। দীর্ঘদিন ধরেই একাংশের গাড়িচালক অভিযোগ করছেন, ইথানল মিশ্রিত পেট্রল (Ethanol-blended fuel) ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। কিছু ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে। এমনকী পুরনো মডেলের অনেক গাড়িতে এই জ্বালানি ব্যবহার করা সম্ভব নয় বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদও হয়েছে।

তেল প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই ব্যাপক হারে ইথানল-ভিত্তিক জ্বালানি ব্যবহার করছে। ব্রাজিলে ৮০ শতাংশ এবং আমেরিকায় প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার রয়েছে। সেই পথেই এগোতে চাইছে ভারত।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot