Sunday, July 5, 2026
HomeScrollশিশুদের যৌন নির্যাতনের কনটেন্ট নিয়ে বিতর্ক, মেটার কাছে জবাব চাইল কেন্দ্র
Central Government

শিশুদের যৌন নির্যাতনের কনটেন্ট নিয়ে বিতর্ক, মেটার কাছে জবাব চাইল কেন্দ্র

বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

ওয়েব ডেস্ক : ইনস্টাগ্রাম (Instagram) থেকে আপত্তিজনক বিজ্ঞাপন (Advertisement) সরাতে হবে। মেটাকে নোটিস দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র (Central Government)। সাত দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তদন্তে অভিযোগ ওঠে, ইনস্টাগ্রামে (Instagram) এমন কিছু পেইড বিজ্ঞাপন দেখা গিয়েছে, যেখানে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত অবৈধ কনটেন্টের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা হচ্ছিল। অভিযোগ, ওই বিজ্ঞাপনগুলির মাধ্যমে ব্যবহারকারীদের অন্য প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে বেআইনি কনটেন্ট বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও খবর : বিশ্বের পাসপোর্ট সূচকে ধাক্কা, ১২৫তম স্থানে নেমে গেল ভারত

এই ঘটনায় কেন্দ্র জানতে চেয়েছে, কীভাবে এমন বিজ্ঞাপন প্ল্যাটফর্মে অনুমোদন পেল, অভিযোগ প্রকাশ্যে আসার পর সংস্থা কী পদক্ষেপ নিয়েছে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কী নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের মতে, অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনের ক্ষেত্রে শুধুমাত্র ‘তৃতীয় পক্ষের কনটেন্ট’ বলে দায় এড়ানো যাবে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্ল্যাটফর্মকেও আইনি জবাবদিহির মুখে পড়তে হবে।

অন্যদিকে, মেটার (Meta) দাবি, শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত যে কোনও ধরনের কনটেন্ট বা বিজ্ঞাপনের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে নিয়মভঙ্গকারী কনটেন্ট শনাক্ত ও সরানোর কাজ নিয়মিত করা হয়। সূত্রের খবর, মেটা যদি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তা হলে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং ২০১২-র পকসো আইনে মামলা দায়ের করা হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet