Sunday, July 5, 2026
HomeScrollবিশ্বের পাসপোর্ট সূচকে ধাক্কা, ১২৫তম স্থানে নেমে গেল ভারত
Indian Passport

বিশ্বের পাসপোর্ট সূচকে ধাক্কা, ১২৫তম স্থানে নেমে গেল ভারত

সবমিলিয়ে মাত্র ২৬টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা

ওয়েব ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্টের (Passport) তালিকায় এক ধাপ পিছিয়ে গেল ভারত (India)। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (Global Passport Index) ২০২৬-এ ১৯৭টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১২৫তম। গত বছর ভারত ছিল ১২৪ নম্বরে। সবমিলিয়ে মাত্র ২৬টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা।

প্রতি বছর গ্লোবাল সিটিজেন সলিউশনস (GCS) সংস্থা এই সূচক প্রকাশ করে। অন্যান্য পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ের মতো শুধুমাত্র ভিসামুক্ত ভ্রমণের সুযোগ নয়, এই সূচকে ভ্রমণের স্বাধীনতার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ এবং জীবনযাত্রার মান, এই তিনটি সূচকও বিবেচনা করা হয়। রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে বড় দুর্বলতা এখনও আন্তর্জাতিক ভ্রমণের স্বাধীনতা। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া বা সহজ ভিসা সুবিধায় যেতে পারেন। অন্যদিকে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি ও চিন-সহ প্রায় ৮৮টি দেশে প্রবেশের জন্য এখনও আগাম ভিসা প্রয়োজন।

আরও খবর : পা ভাঙার চিকিৎসায় তরুণের মৃত্যু! ২২ লক্ষ টাকার বিলের অভিযোগে তদন্তের নির্দেশ

যদিও ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে, তবু অন্যান্য দেশ আরও দ্রুতগতিতে নতুন ভিসা-মুক্ত চুক্তি করায় র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে ভারত। তবে জীবনযাত্রার মানের সূচকে উল্লেখযোগ্য উন্নতি করেছে দেশ। গত বছরের ১২৯তম স্থান থেকে উঠে এবার ১১৮ নম্বরে পৌঁছেছে ভারত। পাশাপাশি বিনিয়োগের পরিবেশের সূচকেও উন্নতি হয়েছে। ৯৭তম স্থান থেকে উঠে এবার ৯৪ নম্বরে এসেছে ভারত, যা দেশের অর্থনীতি ও ব্যবসার পরিবেশের ইতিবাচক দিক তুলে ধরেছে।

এবারের গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সেও (Global Passport Index) ইউরোপের দেশগুলির আধিপত্য বজায় রয়েছে। টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সুইডেন। প্রথম দশে রয়েছে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ব্রিটেন, নরওয়ে এবং একমাত্র অ-ইউরোপীয় দেশ হিসেবে সিঙ্গাপুর। এদিকে বাংলাদেশ (১৬৬), নেপাল (১৬৪), পাকিস্তান (১৮৮) সকলেই ভারতের থেকে পিছিয়ে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet