Wednesday, May 27, 2026
HomeScrollসিইও অফিসের সামনে শুভেন্দুর নেতৃত্বে তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মীরা! এফআইআর মহিলা বিএলও-র
Woman BLO FIR

সিইও অফিসের সামনে শুভেন্দুর নেতৃত্বে তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মীরা! এফআইআর মহিলা বিএলও-র

মহিলা বিএলও-দের হয়রানি, মারধরের অভিযোগ

কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে তাণ্ডব চালিয়েছে বিজেপি। বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা, ভয় দেখানো এবং মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ করলেন এক বিএলও (Woman BLO FIR)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে মঙ্গলবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড বাধে। সেখানে আগে থেকেই অবস্থান কর্মসূচি চালাচ্ছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র একাংশ। অভিযোগ, সেই সময় বিজেপির পতাকা হাতে কয়েক জন ভিড় থেকে বিক্ষোভকারীদের মারধর করেন। এমনকি, মহিলা বিএলওদের উদ্দেশে কটূক্তি, সম্ভ্রমহানি করা হয় বলেও অভিযোগ।সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা বাড়তেই সিইও অফিসের সামনে জড়ো হয়েছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’।নানা দাবি নিয়ে কমিশনের বিরুদ্ধে সিইও অফিসের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠন ধর্না দিচ্ছিল। অভিযোগ, বিরোধী নেতা সিইও দফতরে ঢুকতে গেলে, সেখানে আগে থেকেই ধর্না দেওয়া তৃণমূল সমর্থক বিএলও-রা শুভেন্দুর গাড়ি ঘিরে ‘চোর’ ‘চোর’ স্লোগান দিতে থাকেন। জুতোও দেখানো হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু যখন সিইও দফতর থেকে বের হন তখন আরও বিজেপি কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। তখনই গোলমাল বাধে।ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। অভিযোগ, হইহট্টগোলের মধ্যে বিক্ষোভরত বিএলওদের মারধর করেছেন কয়েক জন বিজেপি সমর্থক! সে সময় ঘটনাস্থলে ছিলেন শুভেন্দুও। কিন্তু তিনি বাধা দেননি। মহিলা বিএলও-দের হয়রানি, সম্ভ্রমহানি করার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: হাওড়ায় শুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ‘খুন’ যুবক

এই অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় সেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগপত্রে দাবি, নিজেদের দাবিদাওয়া নিয়ে বিএলওরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। সেই সময় শুভেন্দুর উপস্থিতিতে কয়েক জন বিকর্মী ঝান্ডা হাতে আক্রমণ করেন বিক্ষোভকারীদের। মারধর করা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে অভিযোগপত্রে।অভিযোগকারিণীর বক্তব্য, এই ঘটনা শুধু সাধারণ আইনভঙ্গ নয়, বরং দায়িত্বে থাকা সরকারি কর্মী এবং নারী শিক্ষিকাদের ওপর সরাসরি আঘাত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO