Saturday, July 11, 2026
HomeScrollSIR নিয়ে জুডিশিয়াল অফিসারদের ভার্চুয়াল ট্রেনিং কমিশনের
Election Commission

SIR নিয়ে জুডিশিয়াল অফিসারদের ভার্চুয়াল ট্রেনিং কমিশনের

নবনিযুক্ত বিচারকদের এসআইআর প্রশ্নে ব্যাখ্যা দেবে কমিশন

ওয়েবডেস্ক- SIR  নিয়ে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) । নির্বাচন কমিশন (Election Commission)  SIR নিয়ে ভার্চুয়াল মাধ্যমে ট্রেনিং দিচ্ছে জুডিশিয়াল অফিসারদের (Judicial Officer) । যারা সুপ্রিম কোর্টের (Supreme Court)  নির্দেশের পর নতুন করে নিযুক্ত হয়েছেন। নবনিযুক্ত বিচারকরা (Newly Appointed Judge) বেশ কিছু প্রশ্ন রাখেন নির্বাচন কমিশনের কাছে। ফের বেলা ১.৩০ থেকে ভার্চুয়াল মাধ্যমে ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি ওই বৈঠকে নবনিযুক্ত বিচারকদের প্রশ্নগুলির ব্যাখ্যা দেবে কমিশন।

নবনিযুক্ত  জুডিশিয়াল অফিসারদের দুটি ভাগে ভাগ করল নির্বাচন কমিশন। প্রথম ভাগের জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দেওয়া হল এখন ভার্চুয়ালের মাধ্যমে। তৃতীয় ভাগের জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং দেওয়া হবে বেলা ১.৩০ থেকে ভার্চুয়াল এর মাধ্যমে। নবনিযুক্ত বিচারকদের এস আই আর নিয়ে সকল প্রশ্নের ব্যাখ্যা দেবে কমিশন এই দুইটি বৈঠকে।

রাজ্য সরকার ও কমিশনের মধ্যে এসআইআর সংঘাত তুঙ্গে। এসআইআর শুরু হয়েছিল বিহার দিয়ে। সেই রাজ্যের এসআইআর হয়েছে ও সরকারও গঠন হয়ে গেছে। আর দ্বিতীয় পর্বে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় সাফাই করতে এই প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বাকি ১১টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া কম-বেশি সমস্যার মধ্যে দিয়ে চললেও যত সমস্যা পশ্চিমবঙ্গেই। এই অবস্থায় হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। কেন পশ্চিমবঙ্গেই এত জটিলতা তাই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে গতকালই বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-  কেরলও এখন ‘কেরলম’, অনুমোদন মোদির মন্ত্রিসভায়

২৮ ফেব্রুয়ারি (28 February) চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)  প্রকাশ হবে। পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকাকে সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী চূড়ান্ত তালিকা হিসেবে গণ্য করা হবে জানিয়েছে শীর্ষ আদালত। সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন না। রাজ্যে এস আই আর এর দায়িত্বে এক হাজারেরও বেশি জুডিশিয়াল অফিসার থাকবে। একেক জন জুডিশিয়াল অফিসার প্রতিদিন ২৫০ জন ভোটারের স্ক্রুটিনি ও নিষ্পত্তি করবেন। কমিশনের নির্দিষ্ট ১৩ টি নথির বাইরে অন্য নথি গ্রাহ্য নয়। ৬০ লক্ষ ৬৭৫ ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto