Sunday, March 8, 2026
HomeScrollধর্মতলায় খাবারের দোকানে আগুন, বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে

ধর্মতলায় খাবারের দোকানে আগুন, বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে

কলকাতা: শনিবার সাতসকালে ধর্মতলায় (Fire Breaks Out Dharmatala Food Shop) খাবারের দোকানে ভয়াবহ আগুন (Kolkata Fire)। এ দিন নিউ মার্কেট থানা (New Market Police Station) সংলগ্ন দুটি দোকানে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ধর্মতলার ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। ওই এলাকায় একাধিক দোকান রয়েছে। এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনওভাবেই যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই জন্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করছিল দমকল। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সকালে ধর্মতলার মতো ব্যস্ত রাস্তায় আগুন লাগায় যান চলাচল ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: ফের লোকাল ট্রেন বন্ধের ঘোষণা

জানা গিয়েছে,ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি যে বিল্ডিয়ে আগিন লাগে তার উপরের তলায় কিছু অফিস রয়েছে। কয়েকটি পরিবারও থাকে সেখানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। এ দিন সকালে ২টি দোকানে আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ভেতরে থাকা জিনিসপত্র। প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন যায়। পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া রয়েছে এলাকায়। তবে ব্যাপক ক্ষতি হয়েছে দোকানগুলির। কী ভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

অন্য খবর দেখুন

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80