Saturday, July 4, 2026
HomeScrollকেন্দ্রেরই আর্থিক সমীক্ষা ভয় ধরানো, কী হবে বাজেটে?

কেন্দ্রেরই আর্থিক সমীক্ষা ভয় ধরানো, কী হবে বাজেটে?

নয়াদিল্লি: অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। শনিবার বেলা ১১টায় শুরু হবে তাঁর বাজেট-ভাষণ। তার আগে কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্ট কিন্তু ইতিবাচক কথা বলছে না। ২০২৫-২৬ আর্থিক বছরে দেশের জিডিপির (GDP) হার নিম্নমুখী হওয়ার পূর্বাভাস রয়েছে। রিপোর্টে অনুমান, জিডিপির হার থাকতে পারে ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে।

দেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার পরিবর্তে ক্রমশ দুর্বল হচ্ছে। ডলারের নিরিখে দাম পড়ছে টাকার। পণ্যের চাহিদায় ভাটা পড়েছে। দেশের জিডিপি বৃদ্ধির হার কমেছে। খরচের সঙ্গে পাল্লা দিতে পারছে না মধ্যবিত্তের আয়। এর জেরে কেনাকাটায় প্রভাব পড়েছে। কমেছে পণ্যের চাহিদাও। এর সঙ্গে রয়েছে বেকারত্ব এবং লাগামছাড়া মুদ্রাস্ফীতি। তা নিয়ে নির্বিকার নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Government)। এরই মধ্যে আজ সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও পড়ুন: আজ কেন্দ্রীয় বাজেট পেশ, মধ্যবিত্তকে স্বস্তি দেবেন অর্থমন্ত্রী?

কেন্দ্রের আর্থিক সমীক্ষা অর্থনীতি নিম্নমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে অথচ শুক্রবার বাজেট অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সামনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) ভাষণে শোনা গেল মোদি সরকারের প্রশংসা। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সংসদে পেশ করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। অথচ সেদিনই রাষ্ট্রপতি দাবি করলেন, অর্থনৈতিক উন্নয়নের শিখরে ওঠার দিকে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ।

এ নিয়ে গতকালই শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। সোনিয়া গান্ধী রাষ্ট্রপতিকে ‘বেচারা’ বলে মন্তব্য করেন। রাহুল গান্ধী দ্রৌপদী মুর্মুর ভাষণকে ‘একঘেয়ে’ বলে দেন। এ নিয়ে গান্ধী পরিবারকে পাল্টা আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, “শাহি পরিবারের ঔদ্ধত্য দেখুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করছে, যিনি উপজাতি সম্প্রদায় থেকে উঠে এসেছেন।

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet