Friday, March 13, 2026
HomeBig newsরাজ্যে গ্যাসের সঙ্কট! সক্রিয় জালিয়াতি চক্র, সতর্ক করল পুলিশ
Kolkata Police

রাজ্যে গ্যাসের সঙ্কট! সক্রিয় জালিয়াতি চক্র, সতর্ক করল পুলিশ

মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে প্রতারকরা!

ওয়েব ডেস্ক : রাজ্যে গ্যাসের (Gas) সঙ্কট ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সাইবার জালিয়াত চক্র (Cyber Fraud)। কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকায় বহু গ্রাহকের কাছে সন্দেহজনক ফোন ও বার্তা পৌঁছতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শহরবাসীকে সতর্ক করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার অপরাধ দমন শাখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা নিজেদের কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয় দিয়ে গ্যাস গ্রাহকদের ফোন করছে। ফোনে তারা দাবি করছে, সরকারের পক্ষ থেকে গ্যাস ব্যবহারের উপর সমীক্ষা চলছে। এরপর গ্রাহককে বলা হচ্ছে, তিনি নাকি ২৫ দিনের মধ্যেই গ্যাস (Gas) বুকিং করেছেন, যা নিয়মবিরুদ্ধ। সেই অভিযোগে শাস্তির কথাও বলা হচ্ছে।

এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়লে প্রতারকরা জানায়, একটি ফর্ম পূরণ করলে সমস্যা মিটে যাবে। তারপরই মোবাইলে একটি বার্তা পাঠানো হয়, যেখানে একটি লিঙ্ক থাকে। সেই লিঙ্কে গ্যাস বা তেল সরবরাহকারী সংস্থার নাম ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। কেউ যদি সেই লিঙ্কে প্রবেশ করেন, তখনই মোবাইলের নিয়ন্ত্রণ চলে যেতে পারে প্রতারকদের হাতে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কা থাকে।

আরও খবর : টিকিট পাচ্ছেন অধিকাংশ বিধায়কই, ১৫০টির বেশি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল বিজেপি

এছাড়াও আরেকটি কৌশল ব্যবহার করছে প্রতারকরা। তারা দাবি করছে, বিশেষ কোটায় লটারির মাধ্যমে কয়েকজন গ্রাহককে মাত্র দু’দিনের মধ্যেই গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ফোনে বলা হচ্ছে, ওই গ্রাহকের নাম নাকি সেই তালিকায় রয়েছে। এরপর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়ে তা পূরণ করতে বলা হচ্ছে।

পুলিশের স্পষ্ট বার্তা, এই ধরনের ফোন বা বার্তা সম্পূর্ণ প্রতারণার ফাঁদ। কেউ যেন কোনও অবস্থাতেই অচেনা লিঙ্কে ক্লিক না করেন এবং ব্যক্তিগত বা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য শেয়ার না করেন। ইতিমধ্যেই শহরের বিভিন্ন থানার সাইবার শাখাকে সতর্ক করা হয়েছে এবং সাধারণ মানুষকেও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel