HomeScrollশর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি হাইকোর্টের
Kalighat Trinamool Rally

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলের মিছিলে অনুমতি হাইকোর্টের

বুধবার নির্দিষ্ট সময়, রুট ও অংশগ্রহণকারীর সংখ্যা বেঁধে দিল আদালত

ওয়েব ডেস্ক : কালীঘাট তৃণমূলের (Kalighat Trinamool) প্রস্তাবিত মিছিলের (Rally) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে সেই অনুমতির সঙ্গে একাধিক শর্ত জুড়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। রাস্তার একদিক দিয়ে মিছিল চলবে, অন্যদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

আদালত আরও জানিয়েছে, মিছিলে সর্বাধিক এক হাজার মানুষ অংশ নিতে পারবেন। হ্যান্ড মাইক ব্যবহারের অনুমতি থাকলেও আয়োজকদের পক্ষ থেকে ১০ জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম আগেই পুলিশের কাছে জমা দিতে হবে। আদালতের নির্দেশ কার্যকর করা এবং মিছিল সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব থাকবে তাঁদের ওপর।

আরও খবর : তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী

শুনানিতে কালীঘাট তৃণমূলের (Kalighat Trinamool) আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বারবার অনুমতি না দেওয়া হলে তা হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, নির্ধারিত রুটটি অত্যন্ত ব্যস্ত এবং একাধিক হাসপাতালের সামনে দিয়ে যায়। এছাড়া নির্ধারিত সময়ের অনেক আগেই আবেদন করার নিয়ম রয়েছে বলেও আদালতে জানান তিনি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়টি আদালত উপেক্ষা করতে পারে না। তবে জনস্বার্থ এবং নাগরিকদের দুর্ভোগের বিষয়টিও সমানভাবে বিবেচনা করা জরুরি। সেই কারণেই নির্দিষ্ট সময়, রুট ও শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News