Tuesday, July 21, 2026
HomeScrollসব্যসাচী দত্তের বিরুদ্ধে আর কত মামলা? জানাতে হবে রাজ্যকে, নির্দেশ আদালতের
Sabyasachi Dutta

সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর কত মামলা? জানাতে হবে রাজ্যকে, নির্দেশ আদালতের

বর্তমানে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত

[h_news]

ওয়েব ডেস্ক : বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) বিরুদ্ধে মোট কতগুলি মামলা বিচারাধীন রয়েছে? তার বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন সব্যসাচী দত্ত।

শুনানিতে সব্যসাচীর (Sabyasachi Dutta) আইনজীবী সন্দীপন গাঙ্গুলি দাবি করেন, ২০১৮ সালের ঘটনায় এখন পদক্ষেপ করা হচ্ছে। এখন একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর মক্কেলকে হেনস্থারও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি, সব্যসাচীর বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে, তা স্পষ্টভাবে জানানো হলে তবেই জামিনের আবেদন করা সম্ভব বলেও আদালতে জানিয়েছেন সব্যসাচীর আইনজীবী।

এর জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) বিরুদ্ধে মোট কতগুলি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। রাজ্যের আইনজীবী বিষয়টি জানাতে কিছুটা সময়ের আবেদন করেন।

আরও খবর : হুমায়ুনের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আদালতে সব্যসাচীর (Sabyasachi Dutta) আইনজীবী জানান, এই মুহূর্তে তাঁর মক্কেলের বিরুদ্ধে দুটি মামলার তদন্ত চলছে। প্রথমে বিধাননগর উত্তর থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে আরও একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

এরপর আদালত নির্দেশ দেয়, বর্তমানে তদন্তাধীন ওই দুটি মামলা ছাড়াও সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন থাকলে তার পূর্ণাঙ্গ তথ্য রাজ্য সরকারকে আদালতে জানাতে হবে। আগামী ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot