Monday, June 29, 2026
HomeScrollহুমায়ুনের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

হুমায়ুনের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

তীব্র প্রতিক্রিয়ায় কী জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : বিতর্কিত মন্তব্য ঘিরে এবার সরগরম বিধানসভা। নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যকে কেন্দ্র করে সোমবার বিধানসভায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর স্পষ্ট বার্তা, আইন নিজের পথেই চলবে। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

অধিবেশন চলাকালীন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ বিষয়টি উত্থাপন করলে মুখ্যমন্ত্রী জানান, হুমায়ুন কবীরের দুটি বক্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে ঘোষণা করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি মুর্শিদাবাদ সফরে যাবেন। হুমায়ুন কবীরকে উদ্দেশ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, দেশে সংবিধান ও আইনই সর্বোচ্চ। কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। তাঁর হুঁশিয়ারি, যাঁরা ওই সভার আয়োজন করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হুমায়ুনকে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের উসকানিমূলক মন্তব্য আর করতে দেওয়া হবে না।

আরও খবর : জোড়া ওবিসি বিল পেশ বিধানসভায়

শুধু আইনগত পদক্ষেপের কথাই নয়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্ককে একজোট করার লক্ষ্যেই হুমায়ুন কবীর এই ধরনের মন্তব্য করছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন (Humayun Kabir) বলেছিলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” সঙ্গে বলেছিলেন, ‘‘ভোটের আগেরদিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি। তাঁকে আগে দেখব। তারপর ওর বাবাকে দেখব। ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব। পারলে রুখে দেখান।” সেই হুঁশিয়ারির জবাব এবার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO