Saturday, June 20, 2026
HomeScrollনতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সময় লাগবে, হাইকোর্টে জানালেন সুস্মিতা সাহা...
Calcutta High Court

নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সময় লাগবে, হাইকোর্টে জানালেন সুস্মিতা সাহা দত্ত

'আপনার আবেদন বিবেচনা করব', জানালেন প্রাধান বিচারপতি

ওয়েব ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পালাবদল ঘটেছে বাংলায় (West Bengal)। বঙ্গে ১৫ বছরের বছরের শাসন শেষ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বিজেপি (BJP)। এক কথায় বলতে গেলে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সময় চাইল বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

এদিন বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে। ফলে বিগত পশ্চিমবঙ্গ সরকারের তালিকাভুক্ত আইনজীবীরা এখন ব্রাত্য। নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে তিন সপ্তাহের প্রয়োজন। তাই আদালতের কাছে আবেদন এই মুহূর্তে আদালত যেন রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোন রায়দান না করেন। পাশাপাশি রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখেন।’ এই আবেদন নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বলেছেন, ‘আপনার আবেদন বিবেচনা করব।’

আরও খবর : পালাবদলের পরদিন কালীঘাটে রাজ্যপাল

উল্লেখ্য, ২০২৬ সালে বঙ্গে দু’দফায় বিধানসভা হয়েছিল। বিভিন্ন জেলায় গিয়ে একাধিক প্রচার করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু শেষে কোনও লাভ হল না। বিপুল ব্যাবধানে ভারতীয় জনতা পার্টির কাছে হারতে হয়েছে তাঁকে ও তাঁর দলকে।

ছাব্বিশের নির্বাচনে বাংলায় ২০৬টি আসনে জিতেছে বিজেপি (BJP)। আর মাত্র ৮১টি আসনে জিতেছে তৃণমূল। এই পালাবদল দেখে হয়তো অনেকে অবাকই হয়েছেন। আর তার পরেই বিজেপি সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সময় চাইল বিজেপি সমর্থিত আইনজীবী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto