Wednesday, August 19, 2026
HomeScrollপালাবদলের পরদিন কালীঘাটে রাজ্যপাল
RN Ravi's visit to Kalighat

পালাবদলের পরদিন কালীঘাটে রাজ্যপাল

‘বাংলার সমৃদ্ধি’ কামনা করে দিলেন পুজো

কলকাতা: বিধানসভা ভোটের ফল প্রকাশের (West Bengal Election Result 2026) পরদিনই কালীঘাট মন্দিরে (Kalighat) পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী রবি। রাজ্যের পালাবদলের আবহে এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তাৎপর্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

লোকভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পুজোর ছবি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যপাল লেখেন, “আমি এবং আমার স্ত্রী মা কালীর দর্শন করেছি। পশ্চিমবঙ্গের মানুষের সার্বিক কল্যাণ, শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি।” ভোটে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ঠিক পরদিনই এই পুজো সময়ের নিরিখে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: মাসে ৩ হাজার থেকে সপ্তম পে কমিশন! ‘সোনার বাংলা’ গড়তে বিজেপির প্রতিশ্রুতির ঝুলি কতটা ভরতি?

উল্লেখ্য, ভোটের আগে থেকেই রাজ্যপালের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। পয়লা বৈশাখে লোকভবনের এক অনুষ্ঠানে ‘পরিবর্তন’-এর ডাক দিয়েছিলেন তিনি। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেছিলেন, বাংলা পিছিয়ে থাকতে পারে না, উন্নয়নের স্রোতে শামিল হওয়া প্রয়োজন। তরুণ প্রজন্মকে সামনে এসে পরিবর্তনের অংশ হওয়ার আহ্বানও জানিয়েছিলেন।

রাজ্যপালের সেই মন্তব্যে তৎকালীন শাসকদলের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক সভা থেকে নাম না করে তাঁকে ‘লাটসাহেব’ বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সব মিলিয়ে, ফল ঘোষণার পরদিন রাজ্যপালের কালীঘাট সফর এবং ‘সমৃদ্ধি’র বার্তা—নতুন রাজনৈতিক পর্বের সূচনাতেই যেন অন্য ইঙ্গিত বহন করছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor