Thursday, June 25, 2026
HomeScrollফের মেট্রে বিভ্রাট, গাছ পড়ে ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ
Kolkata Metro Service

ফের মেট্রে বিভ্রাট, গাছ পড়ে ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ

মাঝ সুড়ঙ্গে দীর্ঘক্ষণ আটকে মেট্রো, ভোগান্তির মুখে যাত্রীরা

কলকাতা: ফের মেট্রো বিভ্রাট (Kolkata Metro Service Disrupted)। ব্লু লাইনে মেট্রো (Kolkata Metro Blue Line) চলাচল বন্ধ।মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনের মাঝে ডাউন লাইনে ভেঙে পড়ল একটি গাছ। তার জেরে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে গাছ সরানোর কাজ শুরু হয়েছে। ফলে ভাঙাপথে চলছে মেট্রো। আপাতত মহানায়ক উত্তমকুমার এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে।সিগন্যাল সমস্যায় প্রায় ২০ মিনিট ধরে মাঝ সুড়ঙ্গে আটকে পড়ল মেট্রো। বিপাকে যাত্রীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটের পর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম লাইনে আচমকা মেট্রোরেল বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গে আটকে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর মেট্রোর তরফে ঘোষণা করা হয়, সিগন্যাল সমস্যার জন্য আপাতত থমকে পরিষেবা।না গিয়েছে, ডাউনে মহানায়ক উত্তমকুমার ও নেতাজি স্টেশনের মধ্যে একটি গাছ পড়ে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে।আপাতত মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। কয়েক দিন ধরেই শহরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। কখনও কখনও বইছে ঝোড়ো হাওয়া। সন্ধের পর কালবৈশাখীরও হয়েছে।ঝড় ও বৃষ্টির প্রভাবে গাছের গোড়া আলগা হয়ে মেট্রোর লাইনে গাছ উপড়ে পড়েছে। ফলে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নান জানিয়েছেন, তাঁদের কর্মীরা দ্রুত ওই গাছ সরানোর কাজ শুরু করে দিয়েছেন। ফলে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়েছে। কতক্ষণ সময় লাগবে, তা এখনও জানা যায়নি। এই মুহূর্তে আপ ও ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো।

আরও পড়ুন:হগ মার্কেটে বুলডোজার তাণ্ডব, ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

অপেক্ষা করে অনেকেই মেট্রো থেকে নেমে সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। ফলে সেখানে ভিড় বাড়তে থাকে। পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীরা ক্ষোভ উগড়ে দেন। মাঝেমধ্যেই ব্লু লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও সিগন্যাল বিভ্রাটের জেরে মাঝপথে মেট্রো আটকে যাওয়া, কখনও ভিড়ে ঠাসা মেট্রোতে কাজ করে না এসি। যাত্রী দুর্ভোগ নতুন কিছু নয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot