Tuesday, August 18, 2026
HomeScrollটিভিকে-র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ‘অসন্তুষ্ট’ রাজ্যপাল
Tamilnadu

টিভিকে-র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ‘অসন্তুষ্ট’ রাজ্যপাল

অন্যান্য দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিজয়!

ওয়েব ডেস্ক : তামিলনাড়ুতে (Tamilnadu) কে গড়বে সরকার? নিয়ে বিস্তর জল্পনা চলছে। কারণ কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর মাঝেই সরকার গঠন করতে চেয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিভিকে (TVK) প্রধান থলপতি বিজয় (Vijay)। সূত্রের খবর, রাজ্যেপাল বিজয়কে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখানোর আর্জি জানান। ফলে প্রশ্ন উঠছে, বিজেপি (BJP) কি সরকার গঠনে বাধা দিচ্ছে বিজয়কে?

এ নিয়ে মুখ খুলেছেন তামিলনাড়ুর (Tamilnadu) বিজেপির মুখপাত্র নারায়ণন থিরুপতি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপির (BJP) বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। টিভিকে-র কাছে বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা নেই। এক্ষেত্রে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে, তাহলে রাজ্যপাল সাংবিধানিকভাবে তা মেনে নেবেন। এছাড়া থলপতি বিজয়ের দলকে কোনওভাবে চাপ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। বিজেপির মুখপাত্র আরও বলেছেন, টিভিকে-র আসন সংখ্যা বেশি। তাঁকে কে চাপ দিতে পারবে। সংবিধান অনুযায়ী সব হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : বাংলা-সহ ৫ রাজ্য থেকে তুলে নেওয়া হল নির্বাচনী বিধি

মূলত, তামিলনাড়ুতে (Tamilnadu) এবার বিধানসভা নির্বাচন হয়েছিল গত ২৩ এপ্রিল। আর এই নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। তারা পয়েছে ১০৮। কিন্তু ২৩৪ আসনের তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়ার জন্য দরকার ১১৮টি আসন।

কিন্তু, কংগ্রেসের সমর্থনে টিভিকে-র বর্তমান আসন রয়েছে ১১৩টি। কিন্তু এখনও প্রয়োজন ৫জন বিধায়কের। সূত্রের খবর, তাঁকে সমর্থনের জন্য ইতিমধ্যে অন্যান্য দলের সঙ্গে আলোচনা শুরু করেছে টিভিকে প্রধান। কিন্তু, তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে জট এখনও কাটেনি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor