HomeScrollরাত ১০টা পর্যন্ত বাস, হাসপাতাল-সহ গুরুত্বপূর্ণ রুটে বাড়ল পরিষেবা
Kolkata Night Bus Service

রাত ১০টা পর্যন্ত বাস, হাসপাতাল-সহ গুরুত্বপূর্ণ রুটে বাড়ল পরিষেবা

আজ থেকেই পথে অতিরিক্ত গাড়ি

কলকাতা: রাতের কলকাতায় (Kolkata) গণপরিবহণে স্বস্তি বাড়াতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (Kolkata Night Bus Service)। শনিবার, ১ আগস্ট থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ বাস রুটে পরিষেবার সময় বাড়ানো হল। একই সঙ্গে কয়েকটি রুটে অতিরিক্ত বাসও নামানো হয়েছে। মূল লক্ষ্য, গভীর রাতে হাসপাতালমুখী রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং রাতের শিফটে কর্মরত যাত্রীদের আরও নির্ভরযোগ্য বাস পরিষেবা দেওয়া (West Bengal Transport)।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এতদিন ই-৩২ এবং এস-২৪ রুটের শেষ বাস রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই দুই রুটের শেষ ট্রিপ এখন রাত ১০টায় ছাড়বে। পাশাপাশি এস-৭, এস-৫, এস-১০এ, এস-৯এ, টি-১৬, এস-৩০ এবং এস-৩৭ রুটে অতিরিক্ত সাতটি বাস চালানো হচ্ছে।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

এই রুটগুলির বিশেষত্ব, শহরের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে দিয়ে এগুলি চলাচল করে। মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আর জি কর, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, আর এন টেগোর, অ্যাপোলো, টাটা মেডিক্যাল সেন্টার, ফোর্টিস, মেডিকা এবং পিয়ারলেস-সহ বহু চিকিৎসাকেন্দ্রে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়াও হাওড়া স্টেশন, ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা, বারাসত থেকে বিমানবন্দর, বারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজির মতো গুরুত্বপূর্ণ গন্তব্যেও রাত পর্যন্ত বাস পরিষেবা মিলবে।

পরিবহণ দপ্তরের দাবি, প্রতিদিন বহু রোগী ও তাঁদের পরিজন রাতের ট্রেনে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছে সরাসরি হাসপাতালে যেতে সমস্যায় পড়তেন। সেই দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই ট্রেনের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের সময়সূচি বদলানো হয়েছে। সম্প্রতি মেট্রোর পরিষেবার সময় বাড়ানোর পর এবার বাস পরিষেবাতেও একই উদ্যোগ শহরের রাতের যাতায়াতে নতুন স্বস্তি এনে দেবে বলেই মনে করছে পরিবহণ মহল।

[youtube-feed feed=1]
Read More

Latest News