HomeBig newsমমতার সমর্থনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
Nandigram By election

মমতার সমর্থনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহারের পর মিলনকে সমর্থনের ঘোষণা মমতার, তার পরেই পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram By election) আগে পরপর ঘটনায় নতুন মোড়। শুক্রবার মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। এরপর কালীঘাটের সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Milan Pradhan) সমর্থনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার হলেন মিলন প্রধান।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছিলেন মিলন প্রধান। শুক্রবার বিকেলের পর তাঁকে পুলিশ গ্রেফতার করে বলে খবর। পুলিশ সূত্রে খবর, পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।

আরও খবর :  প্রতীকের পর প্রার্থীও হারালেন মমতা! নন্দীগ্রাম উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন সঞ্চিতা

এর আগে নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। তার পরেই মমতা জানান, নন্দীগ্রামে তাঁর শিবির কোনও প্রার্থী দেবে না এবং কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে। মমতার বক্তব্য অনুযায়ী, বৃহত্তর স্বার্থে এবং বিরোধী জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন মিলন প্রধানের গ্রেফতারির পর নন্দীগ্রাম উপনির্বাচনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে প্রশ্ন উঠছে, মিলনকে পুলিশের জালে এনে কি আসলে ভোটের লড়াই থেকে সরিয়ে দেওয়া হল?

[youtube-feed feed=1]
Read More

Latest News