Wednesday, July 15, 2026
HomeBig newsতারাতলা কাণ্ডে অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক
Taratala Disaster

তারাতলা কাণ্ডে অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক

বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন সিটের আধিকারিকরা

কলকাতা: তারাতলা কাণ্ডে (Taratala Disaster) অ্যাকশন মোডে পুলিশ! গভীর রাতে গ্রেফতার গুদামের মালিক। ধৃত বেড়ে পাঁচ। বুধবার গভীর রাতে তারাতলা এলাকার একটি আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে লালবাজার (Lalbazar)। এমনকী অভিযুক্ত শম্ভুনাথের বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ।

তারাতলার ব্রেসব্রিজ সংলগ্ন নির্মীয়মাণ গুদামে ধসের ঘটনায় বৃহস্পতিবার সকালেও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কায় সেনাবাহিনী, এনডিআরএফ এবং একাধিক উদ্ধারকারী সংস্থা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারকাজে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করে সেনা। ধ্বংসস্তূপের ফাঁকফোকরে বিশেষ ক্যামেরা পাঠিয়ে ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ল্যাপটপের মাধ্যমে সেই ছবি পর্যবেক্ষণ করে সম্ভাব্য আটকে থাকা শ্রমিকদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। উদ্ধারকারী বাহিনীর দাবি, ধসে পড়া কাঠামোর ভিতর থেকে মাঝেমধ্যেই শব্দ পাওয়া যাচ্ছে। সেই কারণেই এখনও আশা ছাড়তে নারাজ উদ্ধারকর্মীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তল্লাশি অভিযান।

ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে লালবাজার। অভিযুক্ত শম্ভুনাথের বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ। শুরু হয় তল্লাশি। সেই সময় হাতেনাতে ওই গুদামের মালিককে গ্রেফতার করে লালবাজার। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে অয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হুসেন, লেবার সাপ্লায়ার দিবাকর ভাণ্ডারি-সহ আরও দুজনকে। জানা যায়, ঘটনার পর থেকেই ধৃত এই চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা একাধিক অসঙ্গতি পান বলে খবর। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। তারাতলা বিপর্যয়ের তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। সেই দলে রয়েছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের এসিপি জয়সূর্য মুখোপাধ্যায়। গোয়েন্দা দপ্তরের হোমিসাইড বিভাগের অফিসার ইনচার্জ দেবাশিস দত্ত। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হিরক দলপতি, গুণ্ডাদমন শাখার ইন্সপেক্টর সরফরাজ আহমেদ। তারাতলা থানার সাব-ইন্সপেক্টর মানস ভট্টাচার্য, ও তারাতলা থানার সাব-ইন্সপেক্টর কুশল মণ্ডল। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন সিটের আধিকারিকরা। গোটা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot