Tuesday, July 21, 2026
HomeScrollযুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারকাজ, ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা
Taratala Building Collapse

যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারকাজ, ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে পুরোটা

রাতেও উদ্ধারকাজ চালানোর জন্য করা হয়েছে অতিরিক্ত আলোর বন্দোবস্ত

[h_news]

কলকাতা: তারাতলায় (Taratala) নির্মীয়মাণ গুদামের গুদামের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা (Tragic Incident) ঘটে। ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে তখন বহু শ্রমিক কাজ করছিলেন। কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকেরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ হলেও তা বাড়তে পারে বলে আশঙ্কা। তবে এই পরিস্থিতিতে যা ব্যতিক্রমী, তা হল উদ্ধারকাজ। এতদিন শহরে বড় বিপর্যয় ঘটলে, যুদ্ধকালীন তৎপরতায় সেনার সাহায্য নেওয়া ছিল দূরঅস্ত। কিন্তু বুধবার তারাতলায় দ্রুত নেমে সেনাবাহিনী পরিস্থিতি না সামলালে আরও বাড়ত মৃতের সংখ্যা। ক্রমশ দিনের আলো কমে আসছে। তাই উদ্ধারকাজের জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে কাজ করছে দমকলবাহিনীও। উদ্ধার করা আহতদের নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অ্যাম্বুল্যান্স।

প্রত্যক্ষর্শী ও স্থানীয় সূত্রে যাচ্ছে, দুর্ঘটনার সময় নির্মাণস্থলে প্রায় ৫০ থেকে ৬০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ধসের জেরে একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা ক্রেন, গ্যাস কাটার ও অন্যান্য ভারী যন্ত্রপাতির সাহায্যে লোহার বিম কেটে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন।বুধবার কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। আহত ১৮ জন। এখনও ভিতরে ১২ থেকে ১৫ জন আটকে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভেঙে পড়া বিম, আর ছাদ কেটে নীচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য নিয়ে আসা হয়েছে ক্রেন, গ্যাস কাটার। এ ছাড়াও অনেকটা বড় জায়গা জুড়ে ভেঙে পড়েছে এই গোডাউন। যে কারণে, সব জায়গায় এখনও পৌঁছানো যাচ্ছে না। আর সেই কারণেই এবার ওড়ানো হল ড্রোন। তারাতলায় উদ্ধার কাজে সেনাকে মোতায়েন করা হয়েছে। ইস্টার্ন কমান্ডের ৪ কলম জওয়ান উদ্ধার কাজে সামিল। প্রশাসনের কাছ থেকে খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজে নামে সেনা। উদ্ধারকারী দলে রয়েছেন সেনা আধিকারিক, ইঞ্জিনিয়ার ও মেডিক্যাল অফিসাররা। সেনা, NDRF, SDRF ও কলকাতা পুলিশ উদ্ধার কাজে কোনও খামতি রাখছে না, বিবৃতি ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ড- এর।

আরও পড়ুন: তৃণমূল জমানায় ছাড় পাওয়া সব নির্মাণ কাজ আপাতত বন্ধ, সব খতিয়ে দেখবে রাজ্য

শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা দফতর, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা। তাঁরা বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা ১ অগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot