Thursday, July 16, 2026
HomeScrollমেট্রোর কাজের জন্য ২ দফায় বন্ধ হবে চিংড়িহাটা ফ্লাইওভার! ভোগান্তি এড়াতে দেখে...
Chingrighata Flyover

মেট্রোর কাজের জন্য ২ দফায় বন্ধ হবে চিংড়িহাটা ফ্লাইওভার! ভোগান্তি এড়াতে দেখে নিন বিকল্প রুট

অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ নির্মাণকাজ করবে রেল বিকাশ নিগম লিমিটেড

কলকাতা: মেট্রো রেলের (Kolkata Metro) গুরুত্বপূর্ণ নির্মাণকাজের জন্য আগামী কয়েকদিন দু’দফায় বন্ধ রাখা হবে চিংড়িহাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের আগামী শুক্রবার রাত ৮টা থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার। এরপর দ্বিতীয় দফায় আগামী ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ফের যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে ফ্লাইওভারটি।

আরও পড়ুন: তারাতলার গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু

জানা গিয়েছে, অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের অধীনে বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগর এলাকার কাছে গুরুত্বপূর্ণ নির্মাণকাজ করবে রেল বিকাশ নিগম লিমিটেড। এই সময় বিশ্ব বাংলা সরণির উপর নির্মীয়মাণ মেট্রো পিলারে ভারী গার্ডার বসানোর কাজ করা হবে। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে ফ্লাইওভারে সমস্ত ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প ট্রাফিক ব্যবস্থার কথাও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চিংড়িহাটা ফ্লাইওভার ব্যবহারকারী উত্তরমুখী সমস্ত যানবাহনকে বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাসের সংযোগস্থল থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে ওই সময়কালে যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে সম্ভাব্য যানজট এড়াতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot