Thursday, July 2, 2026
HomeScrollনতুন দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ভাঙড়ে সুপ্রতিম সরকার, কী কী...
Kolkata's Police Commissioner

নতুন দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ভাঙড়ে সুপ্রতিম সরকার, কী কী বিষয়ে কথা হল

ভাঙড়ের বড় বৈঠকে কলকাতার নতুন পুলিশ কমিশনার

ভাঙড়: ভোটের আগে ভাঙড়ের বড় বৈঠক করলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার (Kolkata’s Police Commissioner Supratim Sarkar)। পুলিশ কমিশনার হওয়ার পর এই প্রথম ভাঙড়ে (Bhangar) যান সুপ্রতিম সরকার। ভাঙড় ডিভিশনের অফিসে বসে সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ সমস্ত থানার ওসিরা। নির্বাচনের দিন ঘোষণা সময়ের অপেক্ষা। প্রায় ফি বছর ভোট এলেই তপ্ত ভাঙড়ের ছবিটা সকলেরই চেনা। এমতাবস্থায় একেবারে উচ্চপদস্থ কর্তাদের বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

পুলিশ সূত্রে খবর, ভাঙড়ে খুব শীঘ্রই বিজয়গঞ্জ বাজার থানা উদ্বোধন হবে, সেই নিয়ে আলোচনার পাশাপাশি যে সমস্ত পুলিশকর্মীরা ভাঙরে রয়েছে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন তিনি। এরই পাশাপাশি ভাঙড়ের রাজনৈতিক হিংসা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা চলে। সূত্রের খবর পুলিশ আধিকারিকদের বার্তা দিয়েছেন কোন রকম হিংসা বরদাস্ত করা যাবে না। সমস্ত রকম অশান্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে পুলিশ কর্মীদের। যদিও আলোচনা সেরে ডিসি অফিস থেকে যখন কলকাতার উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। এরপর যখন ভাঙরে আসবেন তখন ভাঙরের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।।পুলিশ বৈঠকে বসছে আর ভাঙড়ের হিংসা নিয়ে আলোচনা হবে না তা কী হয়! সূত্রের খবর, এরইমধ্যে ভাঙড়ের রাজনৈতিক হিংসা নিয়েও পুলিশ কর্তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। হিংসা দমনে কড়া বার্তা এসেছে কমিশনারের তরফে।

আরও পড়ুন: বাংলায় SIR শুনানির সময় বাড়ছে? কী জানালেন CEO ?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO