Saturday, April 4, 2026
HomeScrollবিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর
WB Assembly Election

বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর

প্রয়াত বাম নেতা ক্ষিতির বড় মেয়ে তৃণমূলে, ছোট কন্যা এবার বিজেপিতে

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) মুখে বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর (Kshiti Goswami) মেয়ে কস্তুরী গোস্বামী (Kasturi Goswami)। এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে বিজেপিতে চলে বিশিষ্টদের যোগদান পর্ব। ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। ভোটের মুখে মঙ্গলবারের এই যোগদান যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ ক্ষিতি গোস্বামী দীর্ঘদিন বাম রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক শিবিরে অবস্থান এখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ‘দুর্বল’ সংগঠনকে মেরামত করে বিরোধীদের ঠেকাতে তৎপর দলীয় নেতা-কর্মীরা।ভোটের মুখে মঙ্গলবার বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী। ২০২১ সালের কলকাতা পুরভোটের আগে কারা দফতরের চাকরি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন বসুন্ধরা। ভোটে টিকিট পান। ৯৬ ওয়ার্ডের প্রার্থী হন। বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এবার ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। তিনি আইনের ছাত্রী ছিলেন। এছাড়া এদিন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকাও যোগ দেন বিজেপিতে।

আরও পড়ুন: ভিসা-প্রতারণা! টার্গেট ছিল বাংলাদেশিরা! নিউটাউন থেকে ২ জনকে ধরল পুলিশ

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor