Tuesday, March 10, 2026
HomeScroll‘দ্রুত হোক অভয়া মামলার বিচার’, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ অভয়া মঞ্চ
RG Kar Case

‘দ্রুত হোক অভয়া মামলার বিচার’, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ অভয়া মঞ্চ

অভয়া মঞ্চের পক্ষ থেকে দ্রুত মামলার নিস্পত্তি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে

কলকাতা: আরজি কর হাসপাতালে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar Case) দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। দ্রুত বিচার ও নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার দাবিতে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের কাছে স্মারকলিপি জমা দিল অভয়া মঞ্চ (Abhaya Mancha)।

সোমবার অভয়া মঞ্চের পক্ষ থেকে ডঃ তমনাশ চৌধুরী, ডঃ পুন্যব্রত গুন সহ অন্যান্য প্রতিনিধিরা প্রধান বিচারপতির কাছে আবেদন জানান। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ মামলা কার্যত স্থগিত অবস্থায় রয়েছে। তাই দ্রুত শুনানি শুরু করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন: নথি বিতর্ক কাটিয়ে রাজ্যসভায় রাহুল সিনহা, হাত ধরে শুভেচ্ছা বাবুল সুপ্রিয়র

বর্তমানে আরজি করের ওই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা মকুবের আবেদন এবং সিবিআইয়ের তরফে তাঁর ফাঁসির দাবিতে করা আবেদন, দু’টিই কলকাতা হাইকোর্টে বিচারাধীন। পাশাপাশি, ঘটনার পরবর্তী তদন্তের দাবিতে অভয়ার বাবা-মায়ের করা আবেদনও আদালতে বিচারাধীন রয়েছে।

অভয়া মঞ্চের অভিযোগ, এই মামলাগুলি মাঝে মাঝেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির তালিকায় উঠলেও নিয়মিত শুনানি হচ্ছে না। ফলে মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। তাই দ্রুত শুনানি ও বিচার সম্পন্ন করার জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast