Tuesday, August 18, 2026
HomeScrollআলো-ঝলমলে পর্দা থেকে উদ্যোক্তার পথে প্রান্তিকা দাস
Prantika Das

আলো-ঝলমলে পর্দা থেকে উদ্যোক্তার পথে প্রান্তিকা দাস

আলো-ঝলমলে পর্দা থেকে উদ্যোক্তার পথে অভিনেত্রী

কলকাতা: অভিনয়ের জগত থেকে এবার উদ্যোক্তা হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী প্রান্তিকা দাস(Prantika Das)। তাঁর নতুন ব্র্যান্ডের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চলেছেন তিনি। আলো-ঝলমলে পর্দা থেকে উদ্যোক্তার পথে। নিজের ব্র্যান্ড “Margot L’Ane” নিয়ে নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের।

তাঁর নতুন ব্র্যান্ড Margot L’Ane–এর মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চলেছেন তিনি। মেয়েদের জন্য স্টাইলিশ অথচ সাশ্রয়ী মূল্যের জুতো দিয়ে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরও নানা ধরনের প্রোডাক্ট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত প্রান্তিকা দাস। তিনি বলিউড, তামিল, তেলেগু, নর্থ-ইস্ট এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই তিনি ধীরে ধীরে নিজের স্বপ্নের ব্র্যান্ড তৈরির পরিকল্পনা শুরু করেন। সেই স্বপ্নের বাস্তব রূপই আজ Margot L’Ane।

আরও পড়ুন: মধুবালার ভূমিকায় এবার অনীত

বলিউড, তামিল, তেলেগু, নর্থ-ইস্ট এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকা প্রান্তিকা অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই নিজের একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করছিলেন। সেই স্বপ্নের বাস্তব রূপই আজ Margot L’Ane। ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছে মেয়েদের জুতো দিয়ে। তবে ভবিষ্যতে ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের মেয়েদের প্রোডাক্ট বাজারে আনার পরিকল্পনা রয়েছে।প্রান্তিকা দাস বলেন, “ছোটবেলা থেকেই নিজের একটি ব্র্যান্ড তৈরির স্বপ্ন দেখতাম। তবে আমি সবসময় বিশ্বাস করেছি যে শুধুমাত্র ইচ্ছা থাকলেই হয় না, তার পেছনে দরকার শক্ত গবেষণা ও পরিকল্পনা। তাই দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কাজ করছিলাম।”তিনি আরও বলেন, “আপনারা জানেন আমি বলিউড, তামিল, তেলেগু, নর্থ-ইস্ট এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বিভিন্ন জায়গায় কাজ করার কারণে আমি চাই আমার ব্র্যান্ডটিও আমার সঙ্গে সঙ্গে ভ্রমণ করুক—শুধু ভারতের মধ্যেই নয়, একদিন আন্তর্জাতিক ক্ষেত্রেও Margot L’Ane নিজের জায়গা করে নিক।”

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor