Tuesday, July 14, 2026
HomeScrollকলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড় বদল, চালু হচ্ছে ‘ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টর’ পদ
kolkata police

কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড় বদল, চালু হচ্ছে ‘ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টর’ পদ

ডিভিশনের ডেপুটি কমিশনারের তত্ত্বাবধানে কাজ করবেন ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টররা

ওয়েব ডেস্ক : প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন পদ চালুর নির্দেশ দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। কমিশনারের দফতর থেকে জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি ডিভিশনে এবার থেকে থাকবেন ‘সিনিয়র পুলিশ ইন্সপেক্টর (নন-ইনভেস্টিগেটিং ক্যাডার)’ পদমর্যাদার এক ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টর (Divisional Reserve Inspector)।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের তত্ত্বাবধানে কাজ করবেন এই ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টর (Divisional Reserve Inspector)। আইনশৃঙ্খলা, ফোর্স মোতায়েন, কন্ট্রোল রুম, অস্ত্র ও সরকারি সম্পত্তির তদারকির দায়িত্বে থাকবেন তাঁরা। এছাড়া ডিভিশনাল অফিস ভবনের রক্ষণাবেক্ষণ, জল সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবাও ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টরকে নজরে রাখতে হবে।

আরও খবর : হাইকোর্টে স্বস্তি পেলেন না সুজিত বসু! ইডিকে নোটিস জমার নির্দেশ বিচারপতির

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টর (Divisional Reserve Inspector) এবং রিজার্ভ অফিসারের ভূমিকা ও দায়িত্ব সম্পূর্ণ আলাদা থাকবে। প্রশাসনিক মহল মনে করছে, কলকাতা পুলিশের সাংগঠনিক কাঠামোয় এই নতুন পদ চালুর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও বাহিনীর কাজকে দ্রুত করা সহজ হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot