Thursday, June 18, 2026
HomeScroll'সই করা অনেক বিধায়ক যোগাযোগ করছেন', বোমা ফাটালেন কুণাল
Kunal Ghosh

‘সই করা অনেক বিধায়ক যোগাযোগ করছেন’, বোমা ফাটালেন কুণাল

বিদ্রোহী তৃণমূল বিধায়কদের উদ্দেশে কী বললেন কুণাল?

ওয়েব ডেস্ক : ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বিধানসভার বিরোধী দলনেতা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আদালত। এর পরেই সাংবাদিক বৈঠক থেকে বিরাট দাবি করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই ঋতব্রতর ‘সংখ্যাগরিষ্ঠ’ বিধায়কদের নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

বৃহস্পতিবার একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, অশোক দেব, মদন মিত্র সহ আরও বেশ কয়েকজন বিধায়ক। এর পর সাংবাদিকদের মুখেমুখি হয়ে বলেন, ‘আমরা মাথা উঁচু করে তৃণমূল করি। আমরা জানি, অনেকেই চাপে গিয়েছেন, যাঁরা বিধায়ক, যাঁরা ওদিকে সই করেছেন বা দু’জায়গায় সই করে আইনি ফাঁদে পড়ে গিয়েছেন, সেই আইনের কী হবে, সেটা আমরা দেখছি।’ এর পর তিনি দাবি করেন, বিদ্রোহী শিবিরে যাঁরা নাম লিখিয়েছেন, তাঁদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আরও খবর : ফের কালীঘাটে মমতার পাড়ায় সিআইডি! আধিকারিকরা গেলেন কোথায়? কী ঘটল এদিন? দেখুন বড় খবর

কুণাল (Kunal Ghosh) আরও বলেছেন, বিদ্রোহীদের অধিকাংশ মন থেকে অধিকাংশ ওদিকে নেই। আজকেও অনেকে কথা বলেছেন। তাঁদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদের সঙ্গে থাকলে পুলিশ সহ অন্যান্য বিষয় সামলে নেব। তিনি আরও বলেছেন, ‘অনেক বিধায়ক এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার-বেইমান বলছেন। কেন শুনবেন?’

বেলেঘাটার তৃণমূল বিধায়ক আরও বলেছেন, ‘যে বিধায়করা অনেক মনকষ্ট নিয়ে ওইদিকে আছেন, তাঁরা ভেবে দেখুন যে, মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়, আইনশৃঙ্খলার বিষয়, সমস্যার বিষয়ে উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন, নাকি এলাকায় মুখ দেখাতে না পেরে, ওদিকে ঘুরে বেড়াবেন?’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto